12.2 C
New York

ভোটগণনায় নিরাপত্তা ব্যবস্থা কেমন? হুগলির ছবিটা দেখে নিন একনজরে

Must Read

হুগলি: রাত পোহালেই শুরু হচ্ছে হুগলি (Hooghly) জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের ভোট গণনা (Vote Counting)। ইতিমধ্যেই জেলার বিভিন্ন নির্দিষ্ট গণনা কেন্দ্রে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কড়া নিরাপত্তার মধ্যে এই গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জোরদার করা হয়েছে গোটা জেলাজুড়ে।

চন্দননগরের কানাইলাল বিদ্যালয়ে সিঙ্গুর ও চন্দননগর বিধানসভার ভোট গণনা হবে। এই কেন্দ্রেই নির্ধারিত হবে দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বেচারাম মান্নার রাজনৈতিক ভবিষ্যৎ। অন্যদিকে চন্দননগর গভর্নমেন্ট কলেজে গণনা হবে তারকেশ্বর ও হরিপাল বিধানসভার ভোট। বিশেষ নজর থাকছে হরিপাল কেন্দ্রে, যেখানে প্রাক্তন বিধায়ক করবী মান্নার ভাগ্য নির্ধারণ হবে।

আরও পড়ুন: গণনায় গাফিলতি মানেই চাকরি ‘গেল’! ভোটের আগে কমিশনের কড়া হুঁশিয়ারি

হুগলির এইচআইটি কলেজে গণনা হবে বলাগড়, ধনেখালি, পাণ্ডুয়া ও চুঁচুড়া বিধানসভার ভোট। এই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক অসীমা পাত্রের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অন্যদিকে শ্রীরামপুর কলেজে চণ্ডীতলা, চাপদানী, জঙ্গিপাড়া ও শ্রীরামপুর বিধানসভার ভোট গণনা হবে। এখানে নজর রয়েছে প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইয়িন এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্রের উপর।

ব্যান্ডেল সার্ভে কলেজে সপ্তগ্রাম বিধানসভার ভোট গণনা হবে। পাশাপাশি আরামবাগ কলেজে পুরশূড়া, খানাকুল, আরামবাগ ও গোঘাট বিধানসভার ভোট গণনা হবে। এই কেন্দ্রে তিন প্রাক্তন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামীকাল দুপুরের মধ্যেই হুগলি জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশিত হতে পারে। ভোট গ্রহণ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা।

দেখুন আরও খবর:

Latest News

রাজ্যের কোথায় কত রাউন্ড গণনা? সবচেয়ে বেশি-কম কোন কেন্দ্রে

কলকাতা: পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের পক্ষে মানুষের রায় তা সোমবার স্পষ্ট হয়ে যাবে। ফলতা আসনে নতুন করে ভোট ঘোষণা করেছে...

More Articles Like This