35.5 C
Kolkata

আশঙ্কা সত্যি হল, জম্মুতে ব্রিজ ভাঙার ঘটনায় মর্মান্তিক খবর

Must Read

ওয়েব ডেস্ক : শুক্রবার মর্মান্তিক ঘটনা (Tragic Incident) ঘটে গিয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ ব্রিজ। সেই সময় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছিলেন বহু শ্রমিক (Workers)। ঘটনায় কয়েক জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কায় সত্যি হল। ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছিল, জম্মুর (Jammu) বানতালাব এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেখান ব্রিজ নির্মাণের কাজ চলছিল। সেই সময় সেটি ভেঙে পড়ে। বেশ কিছু শ্রমিক সেই সময় ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন বলে জানা গিয়েছিল। শোনা যাচ্ছিল ৫ থেকে ৭ জন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকতে পারে।

আরও খবর : বড় সাফল্য পেল এনসিবি, উদ্ধার ১,৭৪৫ কোটি টাকার মাদক

তবে, উদ্ধারকাজে নেমে কয়েকজনকে উদ্ধার করেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। তার পরে সকলকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। একজন এখনও হাসপাতালে ভর্তি বলেই খবর। এদিকে মৃত শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

পুরো ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। এছড়া সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। একদিকে সেতু নির্মাণের সঙ্গে দুই আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা! কমবে দহনজ্বালা?

কলকাতা: আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে বর্ষা (Monsoon In West Bengal) প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বস্তি পাননি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ...

More Articles Like This