11.5 C
New York

পুনর্নির্বাচনে ৯টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়ল , ডায়মন্ড হারবার ও মগরাহাটে বুথের বাইরে লাইন

Must Read

ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে পুনর্নির্বাচন (Re-Election Begins 15 Booths)। নির্বাচন কমিশনের নির্দেশে আজ সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে শুরু হয়েছে পুনঃ নির্বাচন। গত ২৯ এপ্রিল শেষ দফার ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুথের সামনে লম্বা লাইন, ডায়মন্ড হারবার ও মগরাহাটে ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে। সকাল ৯টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়ল পুনর্নির্বাচনে।

সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ। সকাল থেকেই পুনর্নির্বাচনের বুথগুলির সামনে লাইন দিয়েছেন মানুষ। দু’দিন আগে যে ভোট দিয়েছেন, তা বাতিল হয়ে গিয়েছে। ভোটারেরা জানাচ্ছেন, বিএলও বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার রাতেই তাঁদের খবর দিয়েছেন।পুনর্নির্বাচনেও তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানেরা টহল দিচ্ছেন।মগরাহাট পশ্চিমের একটি বুথের সামনে সকাল ৬টা ১৫ মিনিট থেকে লাইন দিয়েছেন ভোটারেরা। তাঁদের দাবি, এই ওয়ার্ড শান্তিপূর্ণ। কখনও কোনও ঝামেলা হয় না। কেন পুনর্নির্বাচন হচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না।কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে ভোটগ্রহণের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর ২৯ এপ্রিল ওই বুথগুলিতে সিসিটিভি ক্যামেরা বিকল হওয়া এবং দীর্ঘক্ষণ ‘ওয়েব কাস্টিং’ বন্ধ থাকার মতো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। এর প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: স্ট্রং রুম পরিদর্শন ঘিরে উত্তেজনা ছড়াল পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে

প্রথম দফার ভোটে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। তবে দ্বিতীয় দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে। দুই বিধানসভার ১৫টি বুথে পুননির্বাচন শুরু হয়েছে সকাল থেকে ৭ টা থেকে। চলছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে ভোটগ্রহণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব। প্রথম প্রায় দেড় ঘণ্টায় কোনও অশান্তির খবর নেই।প্রথম দফার ভোটে দাবি ওঠেনি। কিন্তু বুধবার অর্থাৎ দ্বিতীয় দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। আর এই বুথের সবগুলিই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে। কমিশন সূত্রে খবর, ৩২টি অভিযোগ জমা পড়ে ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হারবার ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে।

Latest News

ফের সুজিত বসুকে তলব ইডি’র!

ওয়েব ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Public employment corruption case) সম্প্রতি ইডি (ED) অফিস হাজিরা দিয়েছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত...

More Articles Like This