Forbidden

You don't have permission to access th1s resource.

বড় সাফল্য পেল এনসিবি, উদ্ধার ১,৭৪৫ কোটি টাকার মাদক - KolkataTV
28.2 C
Kolkata

বড় সাফল্য পেল এনসিবি, উদ্ধার ১,৭৪৫ কোটি টাকার মাদক

Must Read

ওয়েব ডেস্ক : মুম্বইতে (Mumbai) অভিযান চালিয়ে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। উদ্ধার করা হল বিপুল পরিমাণ মাদক (Drugs)। যার বাজারমূল্য ১,৭৪৫ কোটি টাকা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েছিল এনসিবি। তার পরেই কালাম্বোলি-ভিওয়ান্ডি করিডোর এলাকায় হানা দিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন আধিকারিকরা।

সূত্রের খবর, ৩৪৯ কেজি মাদক (Drugs) উদ্ধার হয়েছে। কালাম্বোলি-ভিওয়ান্ডি করিডোর এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়েছে। প্রথমে অভিযান চালানো হয়েছিল কালামবোলির কেডব্লিউসি ওয়্যারহাউজিং কমপ্লেক্সের কাছে। সেখানে একটি গাড়িতি তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়েছে। সেখানে এক কেজির ১৩৬টি প্যাকেট উদ্ধার করে এনসিবি আধিকারিকরা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর।

আরও খবর : আইপ্যাক দফতরে হানা দেওয়া অফিসারদের পুরষ্কৃত করল ইডি

এর পর ভিবান্ডির রেহনাল গাঁওয়ের লক্ষ্মণ কম্পাউন্ডের একটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে এক কেজির ২১৩টি মাদকের (Drugs) প্যাকেট উদ্ধার হয়। ফলে মোট ৩৪৯ কেজি মাদক উদ্ধার হয়। এটিকে বড় সাফল্য হিসেবে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

সূত্রের খবর, প্রথম জায়গায় একটি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। তার পর একটি গুদাম থেকে উদ্ধার হয়েছে মাদক। এদিকে এই ঘটনায় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার মাদক চক্রের শকড় উপড়ে ফেলতে বদ্ধ পরিকর। তবে এই অভিযান আন্তর্জাতিক চক্র ভেঙে দিল।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This