12.3 C
New York

কোন কোন বুথে পুনর্নির্বাচন? জানিয়ে দিল কমিশন

Must Read

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার ১৫টি বুথে হতে চলেছে পুনর্নির্বাচন (Re-election)। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নির্বাচন কমিশন (Election Commission)। জানানো হয়েছে, মগরহাট (Magrahat) পশ্চিমের ১১টি ও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ৪টি কেন্দ্রে ফের ভোট হবে। এই পুনর্নির্বাচন হবে আগামী ২ মে শনিবার। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে নির্বাচন। তবে ফলতার ৩০টি বুথে ফের ভোট হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি কমিশনের তরফে।

২৩ এপ্রিল প্রথম দফার ভোটের (Election) পর কোনও পুনর্নির্বাচনের প্রসঙ্গ ওঠেনি। কিন্তু দ্বিতীয় দফায় ৭৭টি কেন্দ্রে ফের পুনর্নির্বাচনের দাবি উঠেছে। সূত্রের খবর, ফলতার ৩২টি বুথ নিয়েও অভিযোগ জমা পড়েছে। এছাড়া ডায়মন্ড হারবারে ২৯, মগরাহাটে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছিল। তার পর আপাতত ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

আরও খবর : কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা, রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

এদিকে শেষ দফার ভোটে চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে কমিশনে (Election Commission)। বলা হয়েছে, মগরাহাট পশ্চিমে ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়েছিল। যাতে ভোটার কোথায় ভোট দিচ্ছেন তা বোঝা যায়! এই অভিযোগের ফলে নড়েচড়ে বসে কমিশন। এই জায়গুলিতে বৃহস্পতিবার পরিদর্শন করেছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এর পর রিপোর্ট জমা দিয়েছেন তিনি। এমনকি ফলতার ৩০টি বুথেও পুনর্নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেনন তিনি। এর পরেই পুনর্নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে।  অন্যদিকে মগরাহাট পশ্চিমে ৪৬,১২৬,১২৭,১২৮,১৪২,২১৪,২১৫,২১৬, ২৩০,২৩১,২৩২ নং বুথে পুনর্নির্বাচন হতে চলেছে।

কমিশন জানিয়েছে, মগগরহাট পশ্চিমের ১১টি ও ডায়মন্ড হারবারের ৪টি কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। তা হবে শনিবার অর্থাৎ আগামীকাল। কমিশনের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

 

দেখুন অন্য খবর :

Latest News

ফাঁস হয়ে গেল ‘কিং’ ছবিতে দীপিকা ও শাহরুখের শুটিং দৃশ্য

ওয়েব ডেস্ক: ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় অন্যতম শাহরুখের ‘কিং’। শাহরুখ খান (Shah Rukh Khan) নিজেই বলেছেন, দীপিকা তাঁর...

More Articles Like This