8.6 C
New York

ফের উত্তপ্ত হবে পশ্চিম এশিয়া? ট্রাম্পের পদক্ষেপ নিয়ে জল্পনা

Must Read

ওয়েব ডেস্ক : ফের উত্তপ্ত হতে চলেছে পশ্চিম এশিয়া (West Asia)? সূত্রের খবর, আবারও হয়তো ইরানে (Iran) হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা (America)? মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সাংবাদমাধ্যমের দাবি, সেন্ট্রাল কমান্ড ফের তেহরানে সামরিক অভিযানের পরিকল্পনা করছে।

মূলত, পশ্চিম এশিয়ায় নজরদারি চালায় সেন্ট্রাল কমান্ড। এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে ইরানের হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে জানা যাচ্ছে, পশ্চিম এশিয়ার আরও ক্ষেপনাস্ত্র মোতায়েন করছে আমেরিকা। সূত্রের খবর, ইতিমধ্যে ‘ডার্ক ইগল’ নামে ক্ষেপনাস্ত্র মোতায়েন করা হয়েছে।

আরও খবর : ফের খতম হল আরও এক ভারতশত্রু

অন্যদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬০০০ টন গোলাবারুদ ইজরায়েলে পাঠিয়েছে আমেরিকা (America)। ফলে প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ায় ফের শক্তি প্রয়োগ করতে চলেছেন ট্রাম্প? সেই কারণে এত অস্ত্র পাঠানো হয়েছে ইজরায়েলে।

ইজরায়েলের এক সূত্রকে উদ্ধৃত করে সে দেশের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজ ও সামরিক বিমানে সাড়ে ৬ হাজার টন গোলাবারুদ আনা হয়েছে। সেনা ট্রাক, জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল সহ আরও সামরিক সরঞ্জাম আনা হয়েছে বলে খবর। ওই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলে ১ লক্ষ টনের বেশি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে আমেরিকা।

দেখুন অন্য খবর :

Latest News

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর কীর্তি নিয়ে ব্যাপক শোরগোল, সব বিধায়কের অ্যালকোহল টেস্টের দাবি বিরোধী নেতার

ওয়েব ডেস্ক : বিধানসভার অধিবেশনে মদ্যপ অবস্থায় এলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) ভগবন্ত মান (Bhagwant Mann)! এমনটাই অভিযোগ করেছে...

More Articles Like This