Forbidden

You don't have permission to access th1s resource.

পারমাণবিক শক্তিধর হল বাংলাদেশ! শেখ হাসিনার অবদানে বড় সাফল্য পেল দেশ - KolkataTV
32.2 C
Kolkata

পারমাণবিক শক্তিধর হল বাংলাদেশ! শেখ হাসিনার অবদানে বড় সাফল্য পেল দেশ

Must Read

ওয়েব ডেস্ক: পারমাণবিক শক্তির (Atomic Energy) যুগে প্রবেশ করল বাংলাদেশ (Bangladesh)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর (Rooppur Nuclear Power Plant) চুল্লিতে পারমাণবিক জ্বালানি সরবরাহের মধ্য দিয়ে দেশটি এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। ২০২৬ সালের ২৮ এপ্রিল এই ঐএই নতুন অধ্যায়ের সূচনা হল ঢাকায়। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ জন প্রকৌশলী এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রকৌশলীদের মতে, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে নতুন উচ্চতায় পৌঁছেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়িত এই মেগা প্রকল্প দেশের জন্য নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। একইসঙ্গে এটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীর নাম এবার ‘ট্রাম্প প্রণালী’!

বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি সংযোজন কার্যক্রমকে দেশের জ্বালানি খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকৌশলীরা তাদের বিবৃতিতে উল্লেখ করেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জন্য দীর্ঘমেয়াদি বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রকল্প আগামী প্রায় ৯০ বছর পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেখুন আরও খবর:

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This