পুর-দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরা দিলেন সুজিত বসু

Must Read

ওয়েব ডেস্ক : ভোট শেষ হতেই ইডি (ED) দফতরে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুর দুর্নীতি মামলায় তিনি সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিয়েছেন বলে খবর। অবশ্য আগে একাধিকবার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। তবে বঙ্গে নির্বাচন শেষ হওয়ার পর শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) কলকাতার অফিসে গেলেন তিনি।

মূলত, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal recruitment corruption Case) রাজ্যের মন্ত্রীকে একাধিকবার তলব করেছিল ইডি (ED)। পর পর চারটি নোটিস দেওয়া হয়েছিল তাঁকে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ভোট চলাকালীন সুজিত যাবেন না ইডি দফতরে। তবে ভোট শেষ হলেই তিনি হাজিরা দেবেন। তার পরেই শুক্রবার ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসু।

আরও খবর : ভোট গণনার দিনেও কালবৈশাখীর ছোবল! দুপুরের পর ঝড়-বৃষ্টিতে ভিজবে রাজ্য

সূত্রের খবর, রাজ্যের মন্ত্রীকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তবে তাঁকে আজ কোনও নথি নিয়ে আসতে বলা হয়েছিল? এ নিয়ে সুজিত জানান, কোনও ধরণের নথি আনতে বলা হয়নি। কোর্টের অর্ডার নিয়ে এসেছি। এর আগে এই মামলায় সুজিত বসু দাবি করেছিলেন, যে মামলায় ইডি তাঁকে তলব করেছে, ওই মামলাতেই সিবিআই আগেই চার্জশিট জমা দিয়েছে। তাতে তাঁর নাম নেই। তা সত্বেও তাঁকে কেন তলব করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর (Sujit Bose) বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। এছাড়াও একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হয়েছিল। পরিবারের একাধিক সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পরে আজ এই মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসু।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This