38 C
Kolkata

ভোটের মিটতেই গ্যাসের দামে আগুন! একলাফে প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার

Must Read

কলকাতা: ভোটপর্ব মিটতেই ধাক্কা খেল বাজার। একলাফে বেড়ে গেল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দর, আর তাতেই চাপে পড়েছেন হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীরা।

কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে ৯৯৪ টাকা। এতদিন যে সিলিন্ডারের দাম ছিল ২২০৮ টাকা, তা বেড়ে এখন দাঁড়াল ৩২০২ টাকা। অর্থাৎ প্রায় হাজার টাকার বৃদ্ধি, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় উল্লম্ফন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘প্রয়োজনে আইন বদলান’, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত কেন্দ্র

শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরেও একই ছবি। দিল্লি ও মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৯৯৩ টাকা করে। চেন্নাইয়ে বৃদ্ধি ৯৯০ টাকা। সব ক্ষেত্রেই আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

তবে স্বস্তির খবর, আপাতত ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। গৃহস্থের এলপিজি সিলিন্ডার আগের দামেই মিলবে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি।

তবু প্রশ্ন উঠছে, বাণিজ্যিক গ্যাসের এই বিপুল মূল্যবৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই পড়বে কি না। কারণ হোটেল-রেস্তরাঁর খরচ বাড়লে খাবারের দামও বাড়তে পারে। ফলে ভোটের পরেই গ্যাসের এই ‘আগুনে’ বাজার কতটা প্রভাবিত হয়, এখন সেটাই দেখার।

Latest News

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান, বাজেট ভাষণে রাজ্য সরকারে দরাজ প্রশংসা রাজ্যপালের

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশন (West Bengal Budget Session)। অধিবেশনের সূচনায় রাজ্যপাল আর এন...

More Articles Like This