Forbidden

You don't have permission to access th1s resource.

মালদহের মৃত্যু ঘিরে তাণ্ডব! ‘গাফিলতি’র অভিযোগে হাসপাতালে ভাঙচুর, আটক ৬ - KolkataTV
32.2 C
Kolkata

মালদহের মৃত্যু ঘিরে তাণ্ডব! ‘গাফিলতি’র অভিযোগে হাসপাতালে ভাঙচুর, আটক ৬

Must Read

মালদহ: মালদহের (Maldah) চাঁচল (Chanchol) সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে পুলিশ।

মৃত অঙ্কন রায়, বাড়ি মহানন্দপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বুকের ব্যথা নিয়ে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, বারবার ডাকাডাকি করেও চিকিৎসকের দেখা মেলেনি। সময়মতো চিকিৎসা না মেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

আরও পড়ুন: ভোট মিটতেই ‘ডাক্তারের ডিউটি’! ফলের অপেক্ষাতেও অপারেশন থামাননি অনুপ মণ্ডল

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানিয়েছেন, রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা করেছেন বলেই দাবি তাঁর।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-স্বজনরা। অভিযোগ, তাঁরা হাসপাতালের ভেতরে ভাঙচুর চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চিকিৎসায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This