32.2 C
Kolkata

“বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন?” ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঘটনায় উদ্বেগ প্রকাশ তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে ধুন্ধুমার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra)। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই ইভিএম সুরক্ষিত নয়। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি (BJP) ইভিএম কারচুপি করছে বলে অভিযোগ করেছে । স্ট্রংরুমে বহিরাগতরা ঢুকেছে বলে ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেছে তৃণমূল (TMC)। তার পরেই সেখানে হাজির হয়ে অবস্থান বিক্ষোভ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শশী পাঁজা (Shashi Panja)। এ নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। এ নিয়ে সমাজমাধ্যমে তৃণমূলের কংগ্রেসের তরফে পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, “বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে?”

আরও খবর : ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘সন্দেহজনক’ গতিবিধি, নেতাজি ইন্ডোর যাচ্ছেন মমতা

সঙ্গে লেখা হয়েছে, “এই অন্যায়ের প্রতিবাদে এবং জনগণের ভোট পাহারা দিতে স্টেডিয়ামের বাইরে ধরনায় বসেছেন ডঃ শশী পাঁজা এবং শ্রী কুণাল ঘোষ। পরিস্থিতি মোকাবিলায় এবং গণতন্ত্রকে রক্ষা করতে সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পথে রওনা দিয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও লেখা হয়েছে, “বাংলার মানুষের পবিত্র রায়কে নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই! সজাগ থাকুন, সতর্ক থাকুন। গণতন্ত্র লুঠ হতে দেবেন না!”

উল্লেখ্য, উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) স্ট্রং রুমের ভিতরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেছেন কুণাল ঘোষ। প্রতিবাদে ওই কেন্দ্রের সামনে অস্থান বিক্ষোভ করেন শশী পাঁজা (Shashi Panja), কুণাল ঘোষ (Kunal Ghosh)। ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলে দাবি করেন দুই তৃণমূল প্রার্থীর।

আরও খবর :

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This