Forbidden

You don't have permission to access th1s resource.

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা পৌঁছতেই কী হল? দেখুন বিগ আপডেট - KolkataTV
31 C
Kolkata

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা পৌঁছতেই কী হল? দেখুন বিগ আপডেট

Must Read

কলকাতা: উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) ‘সন্দেহজনক’ গতিবিধি নজরে আসতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সন্ধ্যাতেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে সেখানে ‘সন্দেহজনক’ গতিবিধির দাবি করলেন কুণাল ঘোষ। প্রতিবাদে সেখানেই বসে পড়েন শশী পাঁজা ও কুণাল ঘোষ। স্ট্রং রুমের ভেতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলেই দাবি দুই তৃণমূল প্রার্থীর।

ভোটগ্রহণ পর্ব শেষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে রাখা হয়েছে ইভিএম। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। অসুরক্ষিত অবস্থায় রয়েছে স্ট্রং রুম, দাবি তৃণমূলের। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “সাড়ে তিনটে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। আচমকা ই-মেল পাঠিয়ে জানানো হয় বিকেল চারটের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছো? তাঁরা জানান, চলে গিয়েছেন।তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না। নিমন্ত্রণ করছেন বিজেপিকে।”

আরও পড়ুন: স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহজনক গতিবিধি, অবস্থান বিক্ষোভে কুণাল-শশী

তৃণমূলের অভিযোগ, এই স্ট্রংরুমে ভিতরে যে ইভিএম মেশিন রয়েছে সেখানে এই কেন্দ্রের ভিতরে একাধিক লোক রয়েছে। তারা ওই ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের ভিতরে যে ক্যামেরা আছে সেখানের ছবি বাইরে বসে দেখা যাচ্ছে, সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ।

দেখুন আরও খবর: 

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This