36.8 C
Kolkata

নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসার জনস্বার্থ মামলা হাইকোর্টে

Must Read

কলকাতা: নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলায় ক্ষুব্ধ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কোনও হিংসা হয়নি। আবেদন এক্ষুনি খারিজ করবো। হিংসার বিষয়টি সম্পূর্ণ আপনার অনুমান আবেদনকারীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।

আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হবে এই মামলার শুনানি। ১৯৬১ সালের আইনের ৫৯ ধারা ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলা দায়ের করলেন আইনজীবী চিত্ত রঞ্জন পান্ডা।আইনজীবীর দাবি, ১) প্রতিটি বুথের গণনা একসাথে না করে চার পাঁচটি বুথের গণনা একসাথে করা সঠিক পদ্ধতি নয়। প্রতিটি বুথের গণনা আলাদা আলাদা না করে সামগ্রিক ফলাফল প্রকাশ করুক নির্বাচন কমিশন। এতে ভোট পরবর্তী হিংসার সম্ভাবনা কম থাকবে। ২) ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করা হচ্ছে। আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। অন্যদিকে গণনাকেন্দ্র নিয়ে জোড়া মামলা। ভোটের পরের দিনই মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় মামলা দায়ের করেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।

আরও পড়ুন:ইডির আপত্তি নেই, শর্তসাপেক্ষে জামিন আই-প্যাক কর্তা ভিনেশ চান্ডেলের

Latest News

‘মহিলা সাংসদদের নিয়ে অসম্মানজনক মন্তব্য’, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের

নয়াদিল্লি: তৃণমূল (TMC ) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ তুললেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার...

More Articles Like This