14.9 C
New York

স্ট্রং রুমে ‘অন্ধকার’ ১০ মিনিট! কড়া নিরাপত্তার মাঝেই সিসিটিভি বিভ্রাটে তোলপাড় ঝাড়গ্রাম

Must Read

ঝাড়গ্রাম-  প্রথম দফার (First Phase)  বিধানসভা ভোট (2026 West Bengal Assembly Election)  শেষ হওয়ার পর ঝাড়গ্রামে (Jhargram)  স্ট্রং রুমে (Strong Room)  কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন কেন্দ্রের ইভিএম ও ভিভিপ্যাট মেশিন প্রশাসনের তত্ত্বাবধানে সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে। স্ট্রং রুম ঘিরে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

এরই মধ্যে ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্মেন্ট গার্লস কলেজের স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বিভ্রাটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, রাত প্রায় ১১টা ৫৫ মিনিট নাগাদ স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় এবং প্রায় ১০ মিনিট ধরে সংযোগ বিচ্ছিন্ন ছিল। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

বিজেপি কর্মীদের পক্ষ থেকে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ বলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন-  নির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে বিজেপির পতাকা, ভাইরাল ভিডিও

যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রং রুমের নিরাপত্তায় কোনও রকম ফাঁক নেই এবং সমস্ত ব্যবস্থা যথাযথভাবেই বজায় রাখা হয়েছে। তবুও সিসিটিভি বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে।

Latest News

Fourth Pillar |এত প্রচার, এত মিছিল, এত প্রতিশ্রুতি, কিন্তু এর পরেও বিজেপি কেন অনেক পিছিয়ে?

চারিদিকে এত ঢক্কা নিনাদ, এত বড় বড় মিছিল মিটিং, কিন্তু মাটিতে কান পেতে শুনুন প্রায় সবজায়গা থেকেই খবর আসছে...

More Articles Like This