শেষ দফার আগে গঙ্গাসাগরে শাহ!

Must Read

কলকাতা: রাজ্যে শেষ দফার ভোটের আগে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক প্রচার। তারই মধ্যে গঙ্গাসাগরে (Gangasagar) গিয়ে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্বাচনী প্রচারের শেষ দিনে এই সফরকে ঘিরে বাড়তি তাৎপর্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

মঙ্গলবার সকাল প্রায় ৯টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার গঙ্গাসাগরের হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে সমুদ্র সৈকতে গিয়ে পবিত্র স্নান সারেন তিনি। এরপর সরাসরি যান কপিল মুনির আশ্রমে, যেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বিশেষ পুজো দেন।

আরও পড়ুন: ভোটের দায়িত্ব আছে, তবু নাম নেই ভোটার তালিকায়! গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট

অন্তিম দফার ভোটের আগে সুন্দরবন উপকূল অঞ্চলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করাই এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আশ্রম চত্বর থেকে শুরু করে গোটা এলাকা গেরুয়া পতাকায় সাজিয়ে তোলেন বিজেপি কর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে একঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় কয়েক হাজার মানুষ।

আশ্রম থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান অমিত শাহ। পুজো শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে শেষ দফার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার নির্বাচন। তার আগে এই সফর যে রাজনৈতিক বার্তা বহন করছে, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

 

 

 

 

 

 

 

 

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This