36.5 C
Kolkata

কাঁচা আমের লোভ দেখিয়ে নাবালিকার উপর নৃশংস অত্যাচারের চেষ্টা! অভিযুক্ত CISF জওয়ান

Must Read

পূর্ব মেদিনীপুর: শীতলপুর (Sitalpur) এলাকায় কাঁচা আম তুলতে গিয়ে এক নাবালিকা কিশোরীর সঙ্গে দুষ্কর্মের চেষ্টার অভিযোগ উঠল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)-এর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের গ্রেফতারের (Arrested) দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শীতলপুর লালবাজার CISF ক্যাম্পের কাছে দুই নাবালিকা কাঁচা আম তুলতে একটি কোয়ার্টারে যায়। অভিযোগ, সেখানে কর্মরত জওয়ান রমাকান্ত বিশ্বকর্মা তাদের বেশি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে যান।

আরও পড়ুন: গরমের মাঝে ‘আগাম বর্ষা’র ইঙ্গিত! কলকাতায় কবে নামবে বৃষ্টি?

এরপর তিনি এক পাঁচ বছরের শিশুকে বাইরে দাঁড় করিয়ে রেখে প্রায় দশ বছরের এক নাবালিকাকে ভিতরে নিয়ে গিয়ে অশালীন আচরণ ও দুষ্কর্মের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত স্কুটিতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শীতলপুর CISF ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে নির্যাতিতার বাবা ও স্থানীয় নেতা রতন মশীহের নেতৃত্বে সকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে শীতলপুর তিন নম্বর গেটে পথ অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি ছিল স্পষ্ট। গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরিস্থিতি সামাল দিতে সকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ বিনয় দাস ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং CISF ক্যাম্পে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest News

একে একে নিভিছে দেউটি, এবার মমতার হাত ছাড়ছেন সুদীপ?

নয়াদিল্লি: শতাব্দী রায়ের (Satabdi Roy) সঙ্গে দিল্লি গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হাত ছেড়ে...

More Articles Like This