39.8 C
Kolkata

‘মাতঙ্গিনী হাজারা’, ‘রানি রাসোমণি’ বলে বিতর্কে পদ্ম নেতা! বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল, দেখুন ভিডিও

Must Read

কলকাতা: বাংলায় নির্বাচনী প্রচারে এসে ফের উচ্চারণ-বিভ্রাটে জড়াল বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী (Sudhangshu Trivedi)। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার (Matangini Hazra) নাম ভুল উচ্চারণ করে ‘মাতঙ্গিনী হাজারা’ বলেন। পাশাপাশি লোকমাতা ‘রানি রাসমণি’-র (Rani Rasmoni) নামও বিকৃত করে ‘রানি রাসোমণি’ বলে ফেলেন।

এই উচ্চারণ-বিভ্রাটের (Mispronunciation) ভিডিও সামনে আসতেই কটাক্ষের সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, বাংলার মহাপুরুষ ও মহীয়সীদের সম্পর্কে বিজেপির জ্ঞানের আসল চিত্র এটাই। তাদের অভিযোগ, এই ধরনের ভুল বারবার প্রমাণ করছে যে, বিজেপি নেতৃত্ব বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে যথেষ্ট অবগত নয়।

আরও পড়ুন: ‘প্রমাণ লোপাটের চেষ্টা!’ আই-প্যাক মামলা নিয়ে বিরাট মন্তব্য মোদির! কী বললেন শুনুন

উল্লেখযোগ্যভাবে, এর আগেও একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একবার রানি রাসমণির নাম ‘রানি রাসমতী’ বলে ফেলেছিলেন। এমনকি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মাতঙ্গিনী হাজরার নাম ‘মানতাগিনী হাজরা’ বলে উচ্চারণ করায় সমালোচনার ঝড় উঠেছিল। এতেই শেষ নয়, সম্প্রতি বোলপুরে দাঁড়িয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে ‘রবিশঙ্কর’ বলে ফেলেন অমিত শাহ, যা নিয়েও বিতর্ক তৈরি হয়। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আলিপুরদুয়ারের নাম না জানা নিয়েও প্রশ্ন ওঠে।

এই ধারাবাহিক ঘটনাগুলিকে হাতিয়ার করে তৃণমূল শুরু থেকেই বিজেপিকে ‘বাঙালি-বিরোধী’ ও ‘বহিরাগত’ বলে আক্রমণ করে আসছে। তাদের দাবি, বাংলায় এসে এভাবে বারবার নাম বিকৃত করা শুধুই ভুল নয়, বরং তা বাংলার সংস্কৃতির প্রতি অসম্মান।

দেখুন আরও খবর:

Latest News

ফলতায় উত্তেজনা চরমে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ-সিআরপিএফের লাঠিচার্জ

দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় (Falta) তৃণমূল (TMC) নেতা জাহাঙ্গির খানের (Jahangair Khan) মুক্তির দাবিতে এবং তাঁকে কোমরে দড়ি বেঁধে...

More Articles Like This