38.3 C
Kolkata

বিজয়গঞ্জবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করল এনআইএ

Must Read

ওয়েব ডেস্ক : গত মার্চে দক্ষিণ ২৪ পরগনার বিজয়গঞ্জবাজার (Bijoyganjbazar) এলাকায় ঘটেছিল বিস্ফোরণের ঘটনা। জানা গিয়েছিল, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে পর পর বিস্ফোরণের (Blast) হয়। সেই ঘটনার তদন্ত শুরু করেছিল এনআইএ (NIA)। এই ঘটনায় এবার এলাকার বাসিন্দা আহিদুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই বিস্ফোরণের ঘটনায় চলতি বছরের মার্চ মাসে মসিউর কাজি নামে মৃত্যু হয়েছিল একজনের। গুরুতর জখম হয়েছিলেন আরও তিনজন। অভিযোগ উঠেছিল, বিস্ফোরণের পর মসিউরের দগ্ধ দেহটি ১০ থেকে ১২ কিলোমিটার দূরে হাড়োয়ায় নিয়ে গিয়ে একটি মেছোভেড়ির ধারে ফেলে রাখা হয়েছিল। সেই ঘটনার তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)।

আরও খবর : দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস

এনআইএ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে আহিদুল ইসলাম মোল্লা এই ঘটনার অন্যতম ষড়যন্ত্রী। বোমা তৈরির পরিকল্পনা এবং প্রমাণ নষ্ট করার চেষ্টার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। তার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ (NIA)।

তদন্তে আরও জানা গিয়েছে, ষড়যন্ত্রের অংশ হিসেবেই বোমা তৈরি করা হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে, যার জেরে অভিযুক্তদের মধ্যেই একজনের মৃত্যু হয়। উল্লেখ্য, এই মামলায় এর আগেও রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। বর্তমানে এনআইএ-র হাতে তদন্তের দায়িত্ব রয়েছে এবং তদন্ত এখনও জারি আছে।

দেখুন অন্য খবর :

Latest News

লন্ডনের আদালতে বড় ধাক্কা নীরব মোদির, সুদ-সহ ঋণ শোধের নির্দেশ

ওয়েব ডেস্ক : পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় সাফল্য পেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া...

More Articles Like This