29.7 C
Kolkata

গড়িয়ায় রহস্যমৃত্যু স্ত্রী’র, পলাতক অধ্যাপক স্বামী!

Must Read

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায় (Garia) চাঞ্চল্যকর ঘটনা। নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসন থেকে এক গৃহবধূর নিথর দেহ (Dead Body) উদ্ধার হল। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, মৃতার নাম এনাক্ষী দাস। অভিযোগ, তাঁকে খুন করে পলাতক তাঁর স্বামী সৌমিক দাস। তিনি পেশায় অধ্যাপক বলে খবর। ঘটনার সময় পাশের ঘরেই অসুস্থ অবস্থায় ঘুমিয়ে ছিল তাঁদের ৮ বছরের ছেলে।

আরও খবর : অমিত শাহের সভার ২৪ ঘণ্টায় পালটা ‘মহাসুনামি’, জামালপুরে তৃণমূলের মেগা বাইক র‍্যালিতে জনজোয়ার

রবিবার সকালে কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। আগের রাত থেকেই ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানা যায়। সন্দেহ হওয়ায় এক প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। এক ঘরে ঘুমন্ত অসুস্থ শিশু, আর অন্য ঘরে বিছানার উপর পড়ে রয়েছে এনাক্ষীর নিথর দেহ। ঘরে তখনও মশারি টাঙানো ছিল। তবে স্বামী সৌমিকের কোনও খোঁজ মেলেনি।

ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ (Police) এসে দেহ উদ্ধার করে। মৃতার বাবা-মাকেও খবর দেওয়া হয়। দেহটি সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতিমধ্যেই পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This