14.1 C
New York

বিরোধীরা মিথ্যে অপপ্রচার রুখে দেবে বাংলার মানুষ: শতাব্দী রায়

Must Read

ওয়েব ডেস্ক: বাইরে থেকে আসা দিল্লিভাষী দাদাগিরি গুন্ডাগিরি গদ্দি মানুষের কথা মানবো না। সন্দেশখালির জনসভা থেকে হুঙ্কার তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। রবিবারের শেষ প্রচারে তারকার মেলা সন্দেশখালিতে (Sandeshkhali)। শতাব্দী রায়ের (Satabdi Roy) জনসভাতে উপচে পড়া ভিড়। উত্তর ২৪ পরগনা সন্দেশখালি কোড়াকাড়ি গ্রাম পঞ্চায়েতের ধুচনেখালি স্কুলমাঠে তৃণমূল প্রার্থী ঝরনা সর্দারের সমর্থনের শতাব্দী রায়ের জনসভা।

এদিন জনসভা থেকে মায়েদের উদ্দেশ্যে শতাব্দী বলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতির উপরে ভরসা করবেন না। যেভাবে তৃণমূল সরকার আপনাদের পাশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প দুয়ারে পৌঁছে দিয়েছে, লক্ষীর ভান্ডার যুবসাথী সহ একাধিক প্রকল্প আপনারা সুবিধা পাচ্ছেন সেগুলো মানবিক মুখ্যমন্ত্রী করেছেন। মিথ্যে প্রতিশ্রুতি ভাওতাবাজি রুখে দিন। ৪ মে আমরা আবার সরকারের ক্ষমতা আসছি।তৃণমূল সাংসদ ভবিষ্যৎবাণী করে বলেন, তৃণমূল কংগ্রেস ২০০ সিটের বেশি সমর্থন নিয়ে বাংলায় আবার সরকার গঠন করবে। বিরোধীরা যতই মিথ্যে অপপ্রচার কুৎসা রটনা করুক না কেন বাংলার মানুষ তার রুখে দেবে। যতই একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি এনে বাংলার মানুষকে বিভাজন করার চেষ্টা করে বাংলা দলের চেষ্টা করছে তা কখনও হবে না। বাংলার নির্বাচন আসলে বাইরের থেকে লোক আসে পাঁচ বছর অন্তত তাদের আর দেখা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে সারা বছর থাকেন। তিনি থাকলে আমরা ভালো থাকবো আমাদের কথা ভাষা তিনি ভাল রকম বোঝে বাইরের মানুষকে এখানে আসতে দেবেন না রাজত্ব করতে দেবেন না।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে এফআইআর দায়ের পুলিশের

Latest News

মঙ্গল ও বুধবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (WB Assembly Election Phase 2)। ভোটের দিন ও আগের দিন কলকাতার...

More Articles Like This