7.4 C
New York

গণতন্ত্রে সহিংসতার কোনও জায়গা নেই, আমেরিকার ঘটনার কড়া নিন্দা মোদির

Must Read

ওয়েবডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)  গুলি চালনার ঘটনার কড়া নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । শনিবার রাতে ভয়াবহ ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, ট্রাম্প নিরাপদে আছেন জেনে স্বস্তি পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটন ডিসির (Washington DC )একটি হোটেলে সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। আমি তাঁদের অব্যাহত নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করি। গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই এবং এর দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করা উচিত’।

শনিবার ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের (Washington) হিল্টন হোটেলে (Hilton Hotel) । যে সময় এই ঘটনা ঘটে সেই সময় ওই হোটেলে উপস্থিত ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প!গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তাঁদের নিরাপত্তা বাহিনী নিরাপদস্থানে সরিয়ে নেন। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা। নৈশভোজের সময় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন-  নীতি আয়োগের দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ীর

বিশেষ নৈশভোজের আসরে হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায়। প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকিয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় একজন ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে গুলি চালানো হয়েছে বলে চিৎকার করে ওঠেন। উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভয়ে টেবিলে তলায় আশ্রয় নেন।

ট্রাম্পের উপর হামলার ঘটনায় বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। বয়স ৩১ এর কাছাকাছি। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁর ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গেছে মাটিতে পড়ে রয়েছে ওই যুবক। নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ওই ব্যক্তি কীকরে ভিতরে ঢুকলেন সেটা এখন প্রশ্ন। সিক্রেট সার্ভিসের সদস্যদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ট্রাম্প অসুস্ত ছিলেন। তার কাছে অস্ত্র ছিল। একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ওই ব্যক্তি। বুলেটপ্রুফ পোশাকের কারণে তিনি রক্ষা পেয়েছেন।

 

Latest News

সূর্যকে সরিয়ে শ্রেয়সকে টি-২০ অধিনায়ক করবে BCCI? IPL-এর সাফল্যই নতুন দিশা দেখাবে আইয়ারকে?

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে লাগাতার নিজেকে প্রমাণ করে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নাইট সেনাপতি হিসেবে ট্রফি...

More Articles Like This