7.4 C
New York

নীতি আয়োগের দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ীর

Must Read

ওয়েবডেস্ক- নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যান (Vice Chairman)  পদে বসেছেন বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ী (Ashok Lahiri) । শুক্রবারই তাঁকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়। নতুন পদে বসেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ী।

অশোক লাহিড়ী ছাড়াও ভোটের বাংলায় এই বাংলা থেকে বিজ্ঞানী গোবর্ধন দাসকেও (Scientist Govardhan Das ) নীতি আয়োগের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে নীতি আয়োগের নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রথমে ইংরাজি ও পরে বাংলায় পোস্ট করেন তিনি।

নীতি আয়োগের নেতৃত্বে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ডেপুটি হিসেবে কাজ করবেন অশোক। অশোক লাহিড়ীর আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন সুমন বেরি।

এদিন অশোকের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে নীতি আয়োগ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই স্তম্ভ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও দৃঢ় করবে। বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী ও দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনার একটি গতিশীল মঞ্চ হিসেবে কাজ করে। এরপরই ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অশোককুমার লাহিড়ীকে শুভেচ্ছা জানান তিনি। সেইসঙ্গে নীতি আয়োগের ফুলটাইম সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় গৌবর্ধন দাস, রাজীব গৌড়া, অধ্যাপক কেভি রাজু, অধ্যাপক অভয় করন্দিকর এবং এম শ্রীনিবাসকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-  ২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার্স কমল রাঘব চাড্ডার! বিজেপিতে ঢুকতেই বাজল পতনের ঘন্টা?

বাংলায় পোস্ট করে মোদি লেখেন, ‘অশোককুমার লাহিড়ীজির সঙ্গে সাক্ষাৎ করলাম এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আমার শুভকামনা জানালাম। অর্থনীতি এবং জননীতিতে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা ভারতের সংস্কারের পথ এবং ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথকে আরও শক্তিশালী করবে।

আমি আত্মবিশ্বাসী যে তাঁর প্রচেষ্টা আমাদের দেশের নীতি নির্ধারণকে আরও গতিশীল করবে। তাঁর ফলপ্রসূ কার্যকালের জন্য আমার অনেক শুভকামনা রইল।’ পাশাপাশি গোবর্ধন দাসকে বাংলায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, প্রফেসর গোবর্ধন দাস জি, অনেক অনেক অভিনন্দন! অক্লান্ত পরিশ্রম, বিনম্র ব্যবহার, আপনার এই জীবনযাত্রা প্রত্যেকের জন্য অনুপ্রেরণাদায়ক। জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে আপনি যে অমূল্য অবদান রেখেছেন, তার জন্য সারা দেশ গর্বিত। আপনার কার্যকালের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’

Latest News

অবাধ, সুষ্ঠু , শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্য, দ্বিতীয় দফায় অলিগলিতেও বাইকে ঘুরবে CAPF

কলকাতা: ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা ভোট। প্রথম দফায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোটই হয়েছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয়...

More Articles Like This