33.9 C
Kolkata

ভোট পরবর্তী হিংসা আলিপুরদুয়ারে, বিজেপির পোলিং এজেন্টকে মারধর, হুমকি  

Must Read

আলিপুরদুয়ার: ভোট পরবর্তী হিংসা আলিপুরদুয়ার (Alipurduar)  জেলার মাদারিহাট বিধানসভায় (Madarihat Assembly) । বিজেপির পোলিং এজেন্টকে (Bjp Polling Agent)  মারধর ও প্রাণনাশের হুমকি এবং তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদর্শন ।  অভিযোগের তির স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে।

মাদারিহাট বিধানসভার ইসলামাবাদ এলাকার বাসিন্দা তরুণ সুত্রধর সে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগ নির্বাচনের পরের দিন গতকাল তার বাড়িতে এসে তৃণমূলীরা হুমকি দেয় যে বিজেপি করা যাবে না।  এমনকি বিজেপির পোলিং এজেন্ট সে কেনো বসেছে এজন্য হুমকিও প্রদর্শন করে। পরবর্তীতে গতকাল বিকেলে মাঠে কাজ করছিল তরুণ সুত্রধর তখন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তরীফুল ইসলাম দল বল সহ এসে তরুণ সুত্রধরকে মারধর করে। এই ঘটনার পর গতকাল রাতে মাদারিহাট থানায় এই বিষয়ে অভিযোগ করা হয় এমনকি গতকাল রাতে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

আরও পড়ুন-  ৫ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে, হুঙ্কার তৃণমূল সাংসদের

উল্লেখ্য, সদ্য শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের প্রশংসা করেছে সব রাজনৈতিকদলগুলিই। স্বাধীনতা পরবর্তী রেকর্ড ভোট পড়েছে বঙ্গে। যা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল ও বিজেপি। তৃণমূলের বক্তব্য, এসআইআর-এর হয়রানির জবাব এইভাবে দিয়েছে মানুষ। আর বিজেপি জয়ের আশা দেখছে। বিশেষজ্ঞমহলের মত অনুযায়ী, এসআইআর-এর পর নির্বাচন হওয়ায় ভোট না দিলে নাম কেটে যেতে পারে সেই ভয় নিয়ে মানুষ এবার ভোট দিয়েছে। এদিনে ভোট মিটতে না মিটতেই শুরু হল হিংসার ঘটনা। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, কমিশনের বড় চ্যালেঞ্জ।

 

Latest News

মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড় খবর

কলকাতা: মেসি কাণ্ডে (Messi Case) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশের পরেও বিধাননগর দক্ষিণ থানার তলবে...

More Articles Like This