29.4 C
Kolkata

রাঘব চাড্ডা-সহ ৭ সাংসদের বিজেপিতে যোগ, বড় ধাক্কা কেজরিওয়াল শিবিরে

Must Read

নয়াদিল্লি: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আম আদমি পার্টি (Aam Admi Party- AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন রাঘব চাড্ডা (Raghav Chaddha)। তাঁর সঙ্গে আরও ছয় সাংসদও পদ্মশিবিরে নাম লেখানোয় আপে বড় ভাঙন তৈরি হয়েছে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে রাঘব চাড্ডা-সহ তিন সাংসদ আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা করেন। পরে সামনে আসে পূর্ণ তালিকা, রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহানি। মোট সাত সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: আপ ছাড়লেন রাঘব, যোগ দিচ্ছেন বিজেপিতে?

রাঘব জানান, সংবিধান মেনেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যসভায় আপের সাংসদদের দুই-তৃতীয়াংশ তাঁদের সঙ্গে থাকায় দলত্যাগ বিরোধী আইনের বাধা পড়বে না বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, “১৫ বছর আপকে দিয়েছি, কিন্তু দল এখন আদর্শচ্যুত। দেশের জন্য নয়, ব্যক্তিগত স্বার্থে কাজ করছে।”

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হয়েছিল রাঘবকে। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। যদিও নতুন দল গড়ার কথাও শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত বিজেপিকেই বেছে নেন তিনি।

সাম্প্রতিক সময়ে গিগ কর্মীদের অধিকার, টেলিকম ইস্যু ও জনদায়বদ্ধতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়েছেন রাঘব। ফলে তাঁর এই দলবদল বিজেপির জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This