15.8 C
New York

‘যমুনায় ডুব দিয়ে আসুন,’ মোদিকে চ্যালেঞ্জ মমতার

Must Read

হাওড়া: শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। গঙ্গা ঘাটে দাঁড়িয়ে ছবিও তুলেছে, গঙ্গা বক্ষে নৌকা বিহারও করেছে। সে ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি।মমতার তোপ, “বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা (Yamuna River) মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার।

শুক্রবার ভোরবেলা হুগলি নদীতে নৌকায় চেপে তিনি উপভোগ করেন কলকাতার সকালের রূপ। শুধু তাই নয়, নিজের ক্যামেরায় সেই মুহূর্তগুলিও বন্দি করেন তিনি এবং পরে সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।তবে প্রধানমন্ত্রীর এই গঙ্গাবিহার ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘বাংলার গঙ্গা পরিস্কার তাই ফটো শুটিং করতে পেরেছে। গঙ্গায় নৌকাবিহারে স্বাগত, আমিও যাই চন্দনগরে। পারলে একবার যমুনাতে গিয়ে একটা ডুব দিয়ে আসুন। আমাদের গঙ্গায় এসে ছবি তোলে। যমুনার অবস্থা বেহাল করে রেখেছে।’দিল্লির যমুনা ক্যায়সা হ্যায়, পুরা দূষণ হ্যায়, পলিউটেড হ্যায়। আপনি যমুনা সামলাতে পারেন না, আর বাংলায় এসে গঙ্গাবিহার করছেন!”

দূষণের সমস্যায় জেরবার হন রাজধানীবাসী। যমুনা দূষণ নিয়েও অভিযোগ ওঠে। দূষণ এতই ভয়াবহ রূপ নেয় যে একসময় ফেনায় ভরে যায় নদী। দিল্লি বিধানসভা নির্বাচনেও বারবার যমুনা দূষণ বড় ইস্যু হয়ে ওঠে। মোদির গঙ্গাবিহার নিয়ে খোঁচা দিতে গিয়েও সেই যমুনা দূষণকেই হাতিয়ার করলেন মমতা (Mamata Banerjee)। মোদির নিজের কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনে চলতি বাজেটেই করিডর তৈরির ঘোষণা হয়েছে। এই প্রথম কলকাতায় গঙ্গাবিহার করলেন প্রধানমন্ত্রী। প্রথম দফার নির্বাচনে ভোটের হার নিয়ে এদিন মমতা বলেন, “ভোট কেটেও কিছু হবে না। কাল দেখেছ গ্রাম বাংলায়? ৯৩ শতাংশ। মোদিবাবু, তোমার বিরুদ্ধে এই ভোটটা। কারণ, তোমরা এসআইআর-এর নামে মানুষের উপরে অত্যাচার করেছো। প্রায় ৩০০ জন মারা গিয়েছে। কালকেও ভোটের লাইনে চারজন মারা গিয়েছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না।”মমতা বলেন, “৪ তারিখ ফল বেরোলে দেখবেন। জ্বলবেন, আর লুচির মতো ফুলবেন। আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, কাল আমরা এগিয়ে গিয়েছি। বিজেপি অনেক সিটে হারবে। এ বার মনে রাখবেন, যা সিট ছিল, তার অর্ধেকও পাবে না।

Latest News

বাইক ব্য়বহারে নিষেধাজ্ঞা ১২ ঘন্টা ফের হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) ৭২ ঘন্টার বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ব্যক্তিগত বাইক...

More Articles Like This