‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা হচ্ছে দেশবিরোধী স্লোগান’, অভিযোগ মোদি’র

Must Read

ওয়েব ডেস্ক : প্রথম দফার ভোটের জন্য জোরদার প্রচার চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দ্বিতীয় দফার নির্বাচনের জন্যও প্রচার অব্যাহত রেখেছেন তিনি। শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটির পর দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে (Baruipur) সভা করেন তিনি। সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ‘অরাজকতা’ নিয়ে সরব প্রধানমন্ত্রী।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিশ্বজোড়া খ্যাতির তকমা স্মরণ করিয়ে মোদি বলেন, এক সময় গোটা বিশ্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হত। এই ক্যাম্পাসের ভিত্তি ছিল জাতীয়তাবাদ। কিন্তু বর্তমানে ক্যাম্পের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। দেওয়ালে লেখা হচ্ছে দেশবিরোধী স্লোগান।

আরও খবর : ‘কয়েকটি জেলায় তৃণমূল খাতাও খুলতে পারবে না,’ প্রথম দফা মিটটেই বিরাট মন্তব্য মোদির

মোদি দাবি করেছেন, পড়াশোনার বদলে পড়ুয়াদের জোর করে আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অরাজকতার’ বদলে পড়াশোনার পরিবেশ তৈরি করতে চাই। হুমকির বদলে ‘সহমর্মিতা’ চাই। এই প্রসঙ্গে তৃণমূলকে (TMC) আক্রমণ করে মোদি বলেন, রাজ্যের বড় প্রতিষ্ঠানকে যে সরকার রক্ষা করতে পারে না, তারা কী করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে রক্ষা করবে?

বারুইপুরের সভা থেকে এদিন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, যাদবপুরে সিন্ডিকেটরাজ চালাচ্ছে তৃণমূল। বাংলার পরিচিতিকে তৃণমূল মিশিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। এদিন ফের একবার বঙ্গ নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখ থেকে।

দেখুন অন্য খবর :

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This