যাদবপুর নিয়ে মোদির ‘দেশদ্রোহী’ মন্তব্যে তীব্র প্রতিবাদ মমতার

Must Read

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) ঘিরে প্রধানমন্ত্রীর মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ। ‘অ্যান্টি-ন্যাশনাল’ প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদির (Narendra Modi) কড়া বক্তব্যের জবাবে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বারুইপুরের সভা থেকে মোদী অভিযোগ করেন, যাদবপুরে পড়াশোনার বদলে ছাত্রদের প্রতিবাদে উসকানো হচ্ছে এবং ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে। রাজ্য সরকারকেও নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, শিক্ষা প্রতিষ্ঠানই যদি সুরক্ষিত না থাকে, তবে ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে?

আরও পড়ুন: বাইক বন্ধের নির্দেশিকা নিয়ে হাইকের্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এর জবাবে মমতা স্পষ্ট ভাষায় জানান, যাদবপুর দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে পড়ুয়াদের ‘দেশদ্রোহী’ বলা অপমানজনক। তাঁর মতে, মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে শেখে—আর সেটাই প্রকৃত শিক্ষার পরিচয়।

X-এ পোস্ট করে তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিবাদ গণতন্ত্রের স্বাভাবিক অংশ, তা অরাজকতা নয়। পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে বুলডোজার রাজনীতি, কৃষক সমস্যা, মণিপুর পরিস্থিতি-সহ একাধিক ইস্যু তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This