30.1 C
Kolkata

ভোটকেন্দ্রেই মর্মান্তিক মৃত্যু! কেশপুরে ভোট দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

Must Read

কেশপুর: ভোটের দিনেই মর্মান্তিক ঘটনা কেশপুরে (Keshpur)। ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রের মধ্যেই মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন।

জানা গিয়েছে, কেশপুরের সিমাগেরিয়ার বাসিন্দা ইসরাতন বিবি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: হরিশ্চন্দ্রপুরে ভোটের দিন সংঘর্ষ! তাজমুল ঘিরে দ্বন্দ্ব, ভাঙচুর-লাঠিচার্জে উত্তপ্ত বাংরুয়া

পরিবারের দাবি, ইসরাতন বিবির নিজের ভোট থাকলেও তাঁর স্বামীসহ পরিবারের কয়েকজনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। সেই চিন্তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ঠিকমতো ঘুমোতে পারছিলেন না বলেও জানান পরিবারের সদস্যরা। ভোটের দিন স্বামীর সঙ্গে বুথে গেলেও স্বামীর নাম তালিকায় না থাকায় তিনি বাইরে অপেক্ষা করছিলেন। এদিকে ভোট দেওয়ার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসরাতন বিবি।

ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে পৌঁছন তৃণমূল প্রার্থী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “এসআইআর-এর কারণে আগেও বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার ভোটকেন্দ্রের মধ্যেই ভোটারের মৃত্যু হল। এত কড়াকড়ির মধ্যে গণতন্ত্রের উৎসব হচ্ছে, আর মানুষ মারা যাচ্ছে, এটা লজ্জার।” এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যদিও মৃত্যুের সঠিক কারণ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This