Forbidden

You don't have permission to access th1s resource.

বঙ্গে ভোট শুরু হতেই নারী ও যুব সমাজকে বিশেষ বার্তা মোদি'র - KolkataTV
32.2 C
Kolkata

বঙ্গে ভোট শুরু হতেই নারী ও যুব সমাজকে বিশেষ বার্তা মোদি’র

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বিজেপির (BJP) মূল লক্ষ্য হল মহিলা ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ শুরু করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে বাংলায় মহিলা ভোটারদেরকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলা ভাষায় এই পোস্ট করেছেন তিনি। এছাড়া বাংলার যুসমাজকেও ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তার পর এক্স হ্যান্ডেলে মোদি (Modi) লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’

আরও খবর : তামিলনাড়ুতে চলছে ভোটগ্রহণ! ত্রিমুখী লড়াইয়ে কাকে বেছে নেবে দাক্ষিণাত্যের গণদেবতা?

বলে রাখা দরকার, বঙ্গে নির্বাচন শুরু আগে একাধিকবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। বার বার তাঁর মুখে শোনা গিয়েছে উন্নয়নের কথা। এবার বাংলায় ভোট শুরু হতেই মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ জানিয়েছেন মোদি (Modi)।

উল্লেখ্য, বাংলায় প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ১৬৭ জন। প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট, ৫৯ হাজার ৭৭৭টি ব্যালট ইউনিট এবং ৫৯ হাজার ৯৮০টি কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হচ্ছে।

মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারী বুথ রয়েছে ২৯৫৮টি। পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।

দেখুন অন্য খবর :

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This