7.9 C
New York

প্রথম দফা ভোটের আগে নয়া গাইডলাইন কমিশনের

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় প্রথম দফা ভোটের আগে নয়া গাইডলাইন নির্বাচন কমিশনের (Election Commission)। সূত্রের খবর, নির্বাচনের দিন সকাল ৬টা থেকে যতক্ষণ না ভোট শেষ হচ্ছে ততক্ষণ নিজের বিধানসভা এলাকা ছাড়তে পারবেন না কোনও প্রার্থী (Candidates)। মূলত, বৃহস্পতিবার ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট হবে। তার আগে প্রার্থীদের জন্য কমিশন গাইডলাইন (Guidelines) প্রকাশ করেছে বলে খবর।

সূত্রের খবর, কমিশন জানিয়েছে, নির্বাচনের (Election Commission) দিন যাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে, সেটাও নিশ্চিত করতে হবে কমিশনকে। এর মধ্যে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।

আরও খবর : হাইকোর্টে তৃণমূল কর্মীদের রক্ষাকবচ মামলার আগে রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি কমিশনের

এদিকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তৃণমূল কর্মীদের (TMC Workers) রক্ষাকবচ মামলার আগে রাজ্যে ডিজিকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নামের তালিকা সহ এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। চিঠিতে বেশ কিছু নামের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

জানা যাচ্ছে, ওই তালিকায় রয়েছে পরেশ পাল, প্রিয়াঙ্কু পাণ্ডে সহ অনেক তৃণমূল (TMC) নেতার নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে এই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থার নেওয়ার কথা জানানো হয়েছে। এইরকম বৃহৎ একটি তালিকা রাজ্যে ডিজিকে পাঠিয়েছে কমিশন। মূলত, নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের কথা জানানো হয়েছে কমিশনের তরফে।

মূলত, এবারের ভোটের আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ভোটের দিনের আগে গ্রেফতার করতে হবে দাগী অপরাধীদের। সূত্রের খবর, প্রথম দফার ভোটের আগে ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

ক্ষমতায় এলে বছরে ১ লক্ষ চাকরি দেবে বিজেপি! ভোটপ্রচারে মেগা প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) জিতে ক্ষমতায় আসতে মরিয়া চাষ্টা চালাচ্ছে বিজেপি (BJP)। সেই লক্ষ্যে রাজ্যের বুকে...

More Articles Like This