9.9 C
New York

নুসরত জাহানকে ফের তলব করল ইডি

Must Read

ওয়েব ডেস্ক : ফের অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার ঠিক আগের দিন, অর্থাৎ ২২ এপ্রিল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রেশন দূর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিনেত্রীকে। তবে সূত্রের খবর, কলকাতা নয়, বরং দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে তলব করা হয়েছে নুসরতকে।

করোনাকালে বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল। আর সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত (Nusrat Jahan)। সূত্রের খবর, সেই পাচারের ঘটনার তদন্তে নেমেই অনেক নাম পাওয়া গিয়েছে। এবার এই মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, বর্তমানে দেশের বাইরে রয়েছেন অভিনেত্রী। তবে তিনি কবে ফিরছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবর : ‘প্রবাসী ফ্যাক্টর’ ভোটে! বিজেপির ভার্চুয়াল শক্তি প্রদর্শন, ‘স্ক্রিপ্টেড নাটক’ কটাক্ষ তৃণমূলের

এর আগে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠেছিল নুসরতের (Nusrat Jahan) বিরুদ্ধে। ২০২৩ সালে এই অভিযোগ উঠেছিল। তাঁকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ এনেছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছিল, ২০১৪-১৫ সালে বহু মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা করে নিয়েছিল একটি সংস্থা। কিন্তু কাউকে ফ্ল্যাট দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। আর ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। কিন্তু তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন।

এদিকে, ভোটের আগে বেশ কিছু মামলা ফের একবার সক্রিয় হয়েছে ইডি (ED)। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। সূত্রের খবর, এবার নুসরতকে ডেকে পাঠাল ইডি।

দেখুন অন্য খবর :

Latest News

কোনও রকমের অশান্তির ঘটনা ঘটলে চাকরি থাকবে না! ওসি এবং এসডিপিও-দের হুঁশিয়ারি কমিশনের

কলকাতা: ভোটের কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না, বারবার এই হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সোমবার...

More Articles Like This