37.2 C
Kolkata

‘রানওয়েতে ৩০ মিনিট আটকে বিমান’! অভিযোগ মমতার, কাঠগড়ায় বিজেপি

Must Read

কলকাতা: ভোটের প্রচারের মধ্যেই নতুন বিতর্ক উস্কে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দমদম বিমানবন্দরে (Dumdum Airport) তাঁর বিমানকে আধঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, এর পিছনে বিজেপির ভূমিকা রয়েছে বলেও সরাসরি দাবি করেন মুখ্যমন্ত্রী।

সোমবার মুরারইয়ের সভা সেরে খড়দহের জনসভায় পৌঁছতে দেরি হয় মমতার। মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমি অনেকক্ষণ আগে বেরিয়েছি। কিন্তু রানওয়েতে আমাকে প্রায় আধঘণ্টা আটকে রাখা হয়। বারবার ঘুরিয়ে অন্য বিমান নামানো হচ্ছিল, অথচ আমাকে ইচ্ছে করে দেরি করানো হয়েছে।”

আরও পড়ুন:

এখানেই থেমে থাকেননি তিনি। অভিযোগ করেন, আগের দিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারও নাকি প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়েছিল। মমতার কথায়, “বিমানবন্দরে সব বিজেপির লোক বসে আছে।”

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবেই বিরোধী নেতাদের হেনস্থা করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভোটের মুখে এই ইস্যু যে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।

Latest News

ভাঙনের আবহে দিল্লিমুখী মমতা, ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তৃণমূলের

কলকাতা: রাজ্যে সাংগঠনিক ধাক্কা, দলীয় অন্দরে অসন্তোষ এবং একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে...

More Articles Like This