ওয়েব ডেস্ক : নতুন ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। এবার এক সময়ে দু’টি ভারতীয় দলকে (Team India) মাঠে নামাতে চাইছে বিসিসিআই। ইতিমধ্যে এ নিয়ে পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, টি২০-র জন্য ৩০ থেকে ৩৫ জনের একটি দল তৈরি রাখতে চাইছে বোর্ড। তাঁদেরকে আসন্ন সিরিজেও খেলানো হতে পারে।
আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচটি টি২০ ম্যাচ খেলবে ভারত। একই সময় রয়েছে এশিয়ান গেমসও (Asian Games)। সেখানেও রয়েছে ক্রিকেট। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও এশিয়ান গেমসে ভারতের দু’টি দল খেলানো হতে পারে।
আরও খবর : শেষমেশ ছন্দে ফিরলেন রিঙ্কু, বরুণ! রবির ইডেনে RR–কে প্রথম জয় পেল KKR
বোর্ডের এক আধিকারিক এক সাক্ষাৎকারে বলেছেন, আসন্ন এশিয়ান গেমস ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য দু’টি দলের কথা ভাবছে বোর্ড। ৩০-৩৫ জনের দল তৈরি রাখা হবে। তাঁদেরকে আসন্ন সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।
এদিকে ২০২৮ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। আবার সেই বছরেই রয়েছে অলিম্পিক্স। এই প্রথমবার অলিম্পিকে রয়েছে ক্রিকেট। সেই কারণে এই দুই ইভেন্টে খেলার জন্য দল তৈরি রাখতে চাইছে বোর্ড। আর ক্রিকেটারদের বেছে নিতে আইপিএলের উপরে নজর রাখছে নির্বাচকরা। সেখান থেকেই ক্রিকেটারদের বেছে দু’টি দল তৈরি করতে চাইছে ভারতীয় বোর্ড।
দেখুন অন্য খবর :
