31.5 C
Kolkata

আজ ইডির দফতরে হাজিরা I PAC এর ডিরেক্টর ঋষি রাজ সিংয়ের, বয়ান রেকর্ড করা হবে

Must Read

ওয়েবডেস্ক- ভোটের মুখে অতি সক্রিয় ইডি (ED) । হাওয়ালা লেনদেন-সংক্রান্ত অর্থ পাচার মামলায় রাজনৈতিক পরামর্শক সংস্থা আই-প্যাক-এর ডিরেক্টর ঋষি রাজ সিংকে (I PAC Director Rishi Raj Singh) তলব করল ইডি। ২০ এপ্রিল, অর্থাৎ হাজিরা দিতে হবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আসন্ন দুটি নির্বাচনী রাজ্য— তৃণমূল (পশ্চিমবঙ্গ) এবং ডিএমকে (তামিলনাড়ু)-এর ক্ষমতাসীন দলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে রাজনৈতিক পরামর্শ দাতা হিসেবে কাজ করেছেন। এর তিনজন প্রতিষ্ঠাতা ডিরেক্টর রয়েছেন, যাঁরা হলেন সিং, ভিনেশ চান্ডেল (সম্প্রতি ইডির হাতে গ্রেফতারহয়েছেন) এবং প্রতীক জৈন।

আরও পড়ুন-  দুর্নীতি রোধে মোদি সরকারের “জিরো টলারেন্স’ কাউকে ছাড়া হবে না, প্রচারে হুঁশিয়ারি কেন্দ্রীয় কয়লামন্ত্রীর

রাজনৈতিক দল ও অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত তহবিলের হাওয়ালা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঋষি রাজ সিং সিংকে ২০ এপ্রিল দিল্লিতে ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে বলা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফে রবিবার জানানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, তিনি সাক্ষ্য দেওয়ার পর অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে ঋষি রাজ সিংকে বয়ান রেকর্ড করা হবে। এই তদন্তের অংশ হিসেবে ২ এপ্রিল বেঙ্গালুরুতে সিং-এর বাসভবনে ইডি অভিযান চালায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৩ই এপ্রিল দিল্লিতে জিজ্ঞাসাবাদের পর ভিনেশ চান্ডেল  এই মামলায় গ্রেফতার করেছিল। তিনি বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন।

ইন্ডিয়ান পিএসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (আই-পিএসি)-এর বিরুদ্ধে দিল্লি পুলিশের একটি এফআইআর থেকে এই তদন্ত শুরু হয়েছে। আই-পিএসি-র বিরুদ্ধে হিসাব জালিয়াতি এবং এর ডিরেক্টর ঋষি রাজ সিং, চান্ডেল ও জৈনসহ অন্যদের মাধ্যমে হিসাব বহির্ভূত তহবিল লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ইডি এর আগেই জানিয়েছিল যে, তারা আই-প্যাক কর্তৃক সংঘটিত একাধিক আর্থিক অনিয়ম এবং বিভিন্ন পদ্ধতিতে ‘অর্থ পাচারের’ ঘটনার নানা অভিযোগ তাদের হাতে হাতে এসেছে। এর মধ্যে রয়েছে হিসাবভুক্ত ও হিসাববহির্ভূত তহবিল গ্রহণ, কোনও ব্যবসায়িক পরিচয়পত্র ছাড়াই জামানতবিহীন ঋণ গ্রহণ, ভুয়ো বিল ও চালান ইস্যু করা, থার্ড পার্টি থেকে তহবিল গ্রহণ এবং হাওয়ালা চ্যানেলের মাধ্যমে নগদ অর্থের লেনদেন।

 

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This