পহেলগামে পর্যটকদের সুরক্ষায় বিশেষ QR CODE

Must Read

ওয়েবডেস্ক-  গত বছর ২২ এপ্রিল  (22 April)  পহেলগামে (Pahalgam) নৃশংসকাণ্ড ঘটে যায়।  জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। এর মধ্যে একজন স্থানীয় টাট্টু চালক ছাড়া সকলেই পর্যটক। এর পরে ভারত (India) পাকিস্তানের (Pakistan)  সংঘাত। ভারতের এয়ার স্ট্রাইক (Air Strike)  অপারেশন সিঁদুর (Operation Sindoor) পাক জঙ্গি ঘাঁটি ধবংস। পহেলগামের ঘটনার রেশ পড়ে গোটা বিশ্বে। পাকিস্তানকে ধিক্কার জানায় গোটা দুনিয়া। আর কয়েকদিন পরেই সেই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তি।

এর পর থেকে কাশ্মীরে (Jammu Kashmir)  পর্যটকদের (Tourist)  আনাগোনা কমতে থাকে। এবার সেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। পহেলগামে চালু হচ্ছে একটি বিশেষ QR কোড (Special QR Code)  পরিষেবা। এখন থেকে ঘোড়সওয়ার,  হকার থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতা, সকলের কাছে এই বিশেষ কিউ আর কোড রাখা বাধ্যতামূলক। নতুন এই ব্যবসার সঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রায় ২৫ হাজার ব্যবসায়ীকে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন-  বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী! সুপারিশ মোদির

পর্যটকরা পহেলগামে কোনও পরিষেবা নেওয়ার আগে মোবাইল দিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে থাকা QR কোড স্ক্যান করে নিতে পারবেন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় তথ্য পর্যটকরা জানতে পারবেন। এর ফলে পর্যটকেরা জানতে পারবেন তারা কার কাছ থেকে পরিষেবা নিচ্ছেন।

প্রতিটি QR কোডে  থাকছে সংশ্লিষ্ট ব্যবসায়ীর নাম, বাবার নাম, বিস্তারিত ঠিকানা এবং ফোন নম্বর। আধার নম্বর, সরকারি রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় পুলিশ দ্বারা ভেরিফায়েড কিনা তাও যাচাই করে নিতে হবে। ফলে অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তি পর্যটন কেন্দ্রে ব্যবসা করার সুযোগ পাবেন না, কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রশাসনের বিশেষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই প্রায় সাত হাজার ব্যবসায়ীকে এই QR কোড দেওয়া হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্র পহেলগামের নিরাপত্তা ব্যবস্থাকে অনেক জোরদার করবে বলেই মনে করা হচ্ছে।

 

 

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This