39.3 C
Kolkata

রাশিয়া ও ভারতের মধ্যে কার্যকর হল নতুন প্রতিরক্ষা চুক্তি

Must Read

ওয়েব ডেস্ক : প্রতিরক্ষা চুক্তি (New defense agreement) কার্যকর হল রাশিয়া (Russia) ও ভারতের (India) মধ্যে। এই চুক্তির নাম হল ‘রেসিপ্রোকল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট’ (RELOS)। যার ফলে দুই দেশ একে অপরের মাটিতে সেনা মোতায়েন করতে পারবে। সেই সেনার সংখ্যা হল ৩০০০। তবে শুধু সেনা নয়, একে অন্যের দেশে ৫টি রণতরী ও ১০টি যুদ্ধ জাহাজও মোতায়েন করতে পারবে দুই দেশ।

এই চুক্তির মাধ্যমে একে অপরের বিমান ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে পারবে দুই দেশ। এই চুক্তিতে সবরকম লজিস্টিক সাপোর্টও অন্তর্ভুক্ত রয়েছে। যার ফলে জ্বালানি, জল, মেরামতি, প্রযুক্তির মতো মতো বিভিন্ন জিনিস একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারবে ভারত (India) ও রাশিয়া (Russia)। এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে বিমান সংক্রান্ত পরিষেবাও।

আরও খবর : বাংলাদেশে ফিরছেন হাসিনা? ঢাকার প্রত্যর্পণের অনুরোধে বিবৃতি দিল ভারত

মূলত, বহু বছর ধরে ভারতের ঘনিষ্ঠ বন্ধ হল রাশিয়া (Russia)। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ভারতকে সাহায্য করেছিল ক্রেমলিন। সেই বন্ধুত্বকেই এবার নতুন মাত্রা দিল দুই দেশ। তবে বলে রাখা দরকার এই চুক্তি হয়েছিল ২০২৫ সালের। তবে ২০২৬ থেকে এই চুক্তি কার্যকর হল। এই চুক্তি আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। এটা বাড়ানোর হবে কি না, তা দুই দেশ পরে সিদ্ধান্ত নেবে।

এই চুক্তি নিয়ে ভারত ও রাশিয়ার তরফে বলে দেওয়া হয়েছে, এই চুক্তি কোনও যুদ্ধের জন্য নয়। বরং এটি করা হচ্ছে প্রশিক্ষণ, সামরিক মহড়া ও লজিস্টিক সাহায্যের জন্য। চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

দেখুন অন্য খবর :

Latest News

শওকতের ছেলের রেস্তোরাঁতে তল্লাশি NIA-র

কলকাতা: ভোটের আগে ভাঙড়ের (Bhangar) বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) জীবনতলার...

More Articles Like This