37.2 C
Kolkata

তপ্ত বাংলায় স্বস্তির ইঙ্গিত! রবিবার বিকেলে কোথায় কোথায় নামবে বৃষ্টি?

Must Read

কলকাতা: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। রবিবার সকাল থেকেই চড়া রোদের দাপটে অস্বস্তি বেড়েছে কলকাতা-সহ একাধিক জেলায় (Kolkata Weather)। শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রিও (Rain Forecast)। এই পরিস্থিতিতেই কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকলেও বিকেলের পর মেঘ জমতে পারে। তার জেরে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন: ভোরবেলা বালিগঞ্জে ইডি হানা! কলকাতা পুলিশের ডিসি-র ফ্ল্যাটে তল্লাশি ঘিরে চাঞ্চল্য

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেই সঙ্গে গরম ও আর্দ্রতার জোড়া দাপটে অস্বস্তি আরও বাড়তে পারে। কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকবে আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাত ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে, গরমের দাপট পুরোপুরি না কমলেও বিকেলের বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে রাজ্যের একাংশে। তবে আপাতত গরম ও অস্বস্তি থেকে পুরো মুক্তি মিলছে না বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।

Latest News

নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা (Leader of the opposition) হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। বুধবার বিধানসবা স্পিকার রথীন্দ্র...

More Articles Like This