37.2 C
Kolkata

‘মণিপুর জ্বলছে, মোদি নীরব কেন?’ অগ্নিগর্ভ পরিস্থিতিতে কেন্দ্রকে কংগ্রেসের তীব্র আক্রমণ

Must Read

নয়াদিল্লি: মণিপুরে  (Manipur) ফের উত্তপ্ত পরিস্থিতি। আর সেই ইস্যুতেই কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস (Congress)। তাদের সরাসরি প্রশ্ন, “মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী নীরব কেন?”

কংগ্রেসের অভিযোগ, রাজ্যে নতুন করে হিংসার আগুন ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দলটির দাবি, বিষ্ণুপুর এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২১ জন, আটক করা হয়েছে ৫ জনকে। শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং জেলাজুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে বলেই দাবি তাদের। ইতিমধ্যেই একাধিক জেলায় কার্ফু জারি হয়েছে, ৫ জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা, ফলে কার্যত গৃহবন্দি সাধারণ মানুষ।

আরও পড়ুন: ‘দেশের মা-বোনরা ক্ষমা করবে না’, বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করেলেন মোদি

পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়েছে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। চলতি মাসের শুরুতে বিষ্ণুপুর জেলার ট্রংগ্লাওবি আওয়াং লেইকাই গ্রামে গভীর রাতে সন্দেহভাজন রকেট হামলায় মৃত্যু হয় দুই শিশুর। একজন মাত্র ৫ বছরের বালক, অন্যজন ৫ মাসের শিশু। গুরুতর জখম হন তাঁদের মা। এই ঘটনাকে “মানবতার ওপর সরাসরি আঘাত” বলে তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

এই ঘটনার পর থেকেই নতুন করে ক্ষোভ ছড়িয়েছে রাজ্যজুড়ে। ১৭ এপ্রিল পশ্চিম ইম্ফলে হাজার হাজার মানুষ ১৪৪ ধারা অমান্য করে মশাল মিছিল বের করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তারা, যা পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

কংগ্রেসের দাবি, গত তিন বছর ধরেই মণিপুর অশান্ত, কিন্তু কেন্দ্রীয় সরকার সমস্যার স্থায়ী সমাধানে ব্যর্থ। তাদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন সংলাপ ও রাজনৈতিক সদিচ্ছা, যার অভাব স্পষ্ট। কংগ্রেসের কটাক্ষ, “প্রতীকী সফরে সমস্যার সমাধান হবে না” মণিপুরে শান্তি ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।

Latest News

বিধাননগর পুলিশের হাতে আটক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কী অভিযোগ?

ওয়েব ডেস্ক : বাড়ি দখলের অভিযোগে আটক তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার (Jayaprakash Majumdar)। বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ-বিক্ষোভের...

More Articles Like This