41 C
Kolkata

ভোরবেলা বালিগঞ্জে ইডি হানা! কলকাতা পুলিশের ডিসি-র ফ্ল্যাটে তল্লাশি ঘিরে চাঞ্চল্য

Must Read

কলকাতা: কলকাতায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হানা। রবিবার সকালেই শহরের এক শীর্ষ পুলিশ আধিকারিকের বাড়িতে হানা ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (DC) শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের ফ্ল্যাটে সকাল প্রায় ৬টা নাগাদ পৌঁছে যান ইডি আধিকারিকরা। এরপরই শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন এই পুলিশ আধিকারিক। তাঁর কর্মজীবনের সেই সময়কাল ঘিরেই কিছু নির্দিষ্ট অভিযোগ বা আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই তল্লাশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও ইডির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ভোটার তালিকায় যুক্ত ৭ লক্ষ নতুন নাম, জানাল নির্বাচন কমিশন

এদিন সকাল থেকেই ফ্ল্যাটের ভিতরে ইডি আধিকারিকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ চলছে। বাইরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে।

 

Latest News

রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল! কার হাতে থাকবে সংগঠন?

কলকাতা: রাজ্যে সব সাংগঠনিক কমিটি (Organizing Committee) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সম্ভাব্য...

More Articles Like This