38.6 C
Kolkata

রাত সাড়ে আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

Must Read

ওযেব ডেস্ক : ফের জাতীর উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )। শনিবার রাত সাড়ে ৮টায় বক্তব্য রাখবেন তিনি। তবে জাতির উদ্দেশে কী ভাষণ দেন মোদি, তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে (PMO) বিরুদ্ধেও কিছু জানানো হয়নি।

জল্পনা চলছে, মহিলা সংরক্ষণ আইন সংসদে ব্যর্থ হওয়ার পর, তা নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী? কোনও অর্ডিন্যান্স এনে মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা ভাবা হতে পারে? না পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বা জ্বালানি সংকট নিয়ে কোনও বড় ঘোষণা করতে পারেন তিনি। অতীতেও একাধিক ভাষণ দিয়েছেন মোদি (Modi)। সেখান থেকে বড় বড় ঘোষণা করেছেন তিনি। ফলে এদিন কোনও নতুন ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : মহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনীতি, ‘গণতন্ত্রের জয়’ বলে বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কার

এদিকে শুক্রবার লোকসভায় (Loksabha) পাশ হয়নি মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল। দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি কেন্দ্রীয় সরকার। আর তার পরের দিনই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন মোদি। ফলে অনেকে মনে করছেন এই বিল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বলতে পারেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিলের পক্ষে পড়েছিল ২৯৮টি ভোট। বিপক্ষে পড়েছিল ২৩০টি ভোট। যার ফলে পাশ হয়নি এই বিল। এ বিষয়ে বিরোধীদের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব ছিল কেন্দ্র। এ নিয়ে মোদি কোনও বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, বড় কোনও ঘোষণাও করতে পারেন প্রধানমন্ত্রী। তবে আজ তিনি কী বলেন সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

‘আমি শ্বাস নিতে পারছি না’, মৃত্যুর আগে আর্তি, তবু হাতকড়া পরাল পুলিশ!

ওয়েব ডেস্ক : মৃত্যুর আগে বারবার বলেছিলেন, “আমি শ্বাস নিতে পারছি না... আমাকে ছুরি মারা হয়েছে।” কিন্তু সেই আর্তি...

More Articles Like This