12.5 C
New York

বিহার থেকে কলকাতায় আনা হয়েছিল অস্ত্রগুলি! ভোটের ঠিক পাঁচদিন আগে বিরাট চাঞ্চল্য

Must Read

ওয়েবডেস্ক- ভোটের (2026 West Bengal Assembly Election)  মুখে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল পুলিশ। খোদ কলকাতা (Kolkata ) রাজাবাজারে (RajaBazar)  এই অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ। আটক করা হয়েছে সোহেল আখতার ওরফে আরজু নামে এক যুবককে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF)  এই অস্ত্র উদ্ধার করেছে।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ভোটের ঠিক পাঁচদিন আগেই এই অস্ত্র উদ্ধার ঘিরে ফের চাঞ্চল্য। মহম্মদ সোহেল আখতার ওরফে আরজু বিহারের নালন্দার শরীফের বাসিন্দা প্রয়াত জুয়ায়ের আখতারে ছেলে। আমহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকা থেকে এই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে। শনিবার সকালে রাজাবাজার সায়েন্স কলেজ বাসস্টপের সামনে অভিযান নামেন এসটিএফ-এর গোয়েন্দারা। সেখানে ব্যাগ হাতে দাঁড়িয়েছিল নামের যুবক আরজু।

আরও পড়ুন-  গরমের মাঝে স্বস্তির খবর! বৃষ্টি সম্ভাবনা জেলাগুলিতে

এত বিপুল পরিমাণে কার্তুজ, আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় যাচ্ছিলেন ওই ব্যক্তি, সব কিছুই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রয়োজনে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তদন্ত এগোতে পারে এসটিএফ। ভোটে আগে রাজ্যজুড়ে চলছে নাকা তল্লাশি। সব জায়গাতেই পুলিশের টহলদারি চলছে।

 

Latest News

টেম্পল গার্ল’-এর সঙ্গে অয়নের গোপন আড্ডা! শুরু কি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাউন্টডাউন?

ওয়েব ডেস্ক: ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherjee) ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ (Bramhastra)। বক্স অফিসে ঝড়...

More Articles Like This