12.5 C
New York

ভোটের আগে কলকাতায় অস্ত্র-নগদের পাহাড়! STF-এর জালে পাচারচক্র

Must Read

কলকাতা: ভোটের মুখে শহরে সন্ত্রাসের ছক বানচাল। কলকাতা পুলিশের এসটিএফের (STF) জালে বিহারের (Bihar) অস্ত্র পাচারকারী। রাজাবাজার (Rajabazaar) থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি আগ্নেয়াস্ত্র। ৬টি ওয়ান শাটার বন্দুক ও ১৪টি ৮ এমএম কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। ভোটের আগে কারা অস্ত্র মজুত করছে শহরে? বিহারের ওই ব্যক্তিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের আধিকারিকরা।

এদিন দক্ষিণ কলকাতার বালিগঞ্জে নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে তল্লাশি চালাতেই প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে গাড়ির ভিতর থেকে। সম্প্রতি কলকাতা ও হাওড়ায় পরপর দুটি বড় অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। দিকে দিকে অর্থ পাচারের নেপথ্যে বড় কোনও মাথা কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ জানাল পর্ষদ

ভোটের আবহে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি। নির্বাচন কমিশনের নির্দেশে শহরের বিভিন্ন প্রান্তেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। ভোটের মুখে অস্ত্র-নগদ পাচার রুখতে তৎপর প্রশাসন। নাকা তল্লাশিতেই শহরের দিকে দিকে পাচারকারীরা ধরা পড়ছে হাতেনাতে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই একটি নির্বাচনী জনসভা থেকে রাজ্যে অস্ত্র-মাদক আসা নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছিলেন, “বাইরে থেকে ড্রাগ, অস্ত্র নিয়ে আসছে। বাড়ি থেকে বেরনোর আগে, পৌঁছনোর পর টেক কেয়ার।” দ্বিতীয় দফায় নির্বাচন কলকাতায়। তার আগে থরে থরে অস্ত্র-নগদ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Latest News

‘টুকরো টুকরো গ্যাং’ ভাঙড় থেকে বিজেপিকে নিশানা মমতার

ওয়েবডেস্ক- ভোট (2026 Assembly Election)  আবহে কলকাতা থেকে শহরতলী থেকে জেলা, শুধুই প্রচার (Vote Campaign) । ভোটে আর পাঁচদিন...

More Articles Like This