ওয়েব ডেস্ক : রাজ্যে ভোটগণনা কেন্দ্রের (Polling station) সংখ্যা কমিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার ৮৭টি কেন্দ্রে ভোট গণনা করা হবে জানানো হয়েছে। তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বলে রাখা দরকার, ২০১৬ সালে গণনা কেন্দ্রের সংখ্যা ছিল ৯০। ২০২১ সালে তা হয়েছিল ১০৮। কিন্তু তা এবার অনেকটা কমে গেল।
রাজ্যে সব থেকে বেশি আসন রয়েছে উত্তর ২৪ পরগণায়। সেখানে আসন সংখ্যা ৩৩। এই আসনগুলির জন্য আটটি কেন্দ্রে (Polling station) ভোট গণনা হবে। এর পরেই আসন সংখ্যার নিরিখে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় রয়েছে ৩১টি বিধানসভা কেন্দ্র। এখানে ১২টি আসনে হবে ভোট গণনা। অন্যদিকে কলকাতায় ১১টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনা হবে পাঁচটি কেন্দ্রে।
আরও খবর : অসুস্থতা জয় করে মেধাতালিকায় ইছাপুরের শুভম! তাঁর লড়াইটা আপনার চোখে জল এনে দেবে
এদিকে কোচবিহারের ৯টি আসনের গণনা হবে পাঁচটি কেন্দ্রে। দার্জিলিংয়ে রয়েছে পাঁচটি আসনে। উত্তরবঙ্গের এই আসনগুলির গণনা হবে তিনটি কেন্দ্রে। উত্তর দিনাজপুরেরও ৯টি আসনের গণনা দু’টি কেন্দ্রে হবে। দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি আসন। সেখানেও দু’টি কেন্দ্রে ভোট গণনা হবে। মুর্শিদাবাদে ২২টি আসনের জন্য ছ’টি কেন্দ্রে গণনা হবে। মালদহের ১২টি আসনের গণনা হবে দু’টি কেন্দ্রে। নদিয়ায় ১৭টি আসনের জন্য চারটি কেন্দ্রে গণনা হবে। হাওড়াতে রয়েছে ১৬টি আসন। সেখানেও চারটি কেন্দ্রে হবে ভোট গণনা। হুগলিতে রয়েছে ১৮টি আসন। সেখানে ছটি কেন্দ্রে হবে গণনা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১৬ ও ১৫টি আসনের জন্য চারটি করে কেন্দ্রে গণনা হবে। পুরুলিয়া ও বাঁকুড়ার ৯ ও ১২টি আসনের গণনা হবে তিনটি করে কেন্দ্রে। পূর্ব বর্ধমানে রয়েছে ১৬টি আসন। তার জন্য গণনা হবে তিনটি কেন্দ্রে। পশ্চিম বর্ধমানে রয়েছে ৯টি আসন। সেখানে দু’টি কেন্দ্রে হবে ভোট গণনা। বীরভুমে রয়েছে ১১টি আসন। সেখানে তিনটি কেন্দ্রে হবে ভোট গণনা।
দেখুন অন্য খবর :
