23 C
New York

‘ম্যাজিশিয়ান ধরা পড়ে গিয়েছে’ সংসদে দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের!

Must Read

নয়াদিল্লি: ‘ধরা পড়ে গিয়েছে ম্যাজিশিয়ান’ সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-র মন্তব্য ঘিরে লোকসভায় তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে ‘ম্যাজিশিয়ান’ বলে কটাক্ষ করেন রাহুল। আর এরপরেই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা। মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Delimitation) নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বিজেপির বিরুদ্ধে দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর অভিযোগ তোলেন।

মহিলা সংরক্ষণ বিল ও ডিলিমিটেশন বিল পাশ করাতে যে কেন্দ্রীয় সরকারকে তীব্র বেগ পেতে হবে,তা হাবেভাবে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় বিশেষ অধিবেশনের তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াল, যখন মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন রাহুল। তাঁর বক্তব্য ঘিরে সংসদের ভিতরে শুরু হয় তুমুল হট্টগোল, যার ফলে অধিবেশনের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।রাহুল গান্ধীর অভিযোগ, ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনই ছিল আসল আইন, কিন্তু এখন সেটিকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করে সরকার দেশের নির্বাচনী মানচিত্র বদলানোর চেষ্টা করছে। তাঁর দাবি, এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।শাসক দল বিজেপি-কে নিশানা করে

আরও পড়ুন: মুখ টিপে হাসছিলেন অমিত শাহ, কটাক্ষ ছুঁড়ে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী? দেখুন বড় খবর

তিনি বলেন, “দেশের রাজনীতিতে যা ঘটছে, তা দেখে আপনারা (বিজেপি) ভীত। নিজেদের শক্তি কমে যাওয়ার আশঙ্কায় আপনারা ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজানোর চেষ্টা করছেন।তিনি বলেন, অসম ও জম্মু-কাশ্মীরে আগেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন তা সারা দেশে প্রয়োগ করার পরিকল্পনা চলছে।এই প্রক্রিয়া কার্যকর হলে দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং ছোট রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যেতে পারে। তাঁর কথায়, ‘এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর বড় আঘাত।’ রাহুল গান্ধি আরও জানান, কেন্দ্র জানত যে এই বিলটি সংসদে পাস হবে না।তিনি আরও কটাক্ষ করে বলেন, “সত্যিটা হল, সেই জাদুকর ধরা পড়ে গেছে—বালাকোটের জাদুকর, নোটবন্দির জাদুকর, ‘সিঁদুর’-এর জাদুকর—হঠাৎই ধরা পড়ে গেছে।এমন মন্তব্য ঘিরে ট্রেজারি বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ শুরু হয়। বক্তব্য চলাকালীন শাসক দলের সাংসদরা উঠে দাঁড়িয়ে আপত্তি জানান, ফলে সংসদের ভিতরে উত্তেজনা চরমে পৌঁছয়।

Latest News

গ্রিনের দুর্দান্ত পারফরম্যান্স, গুজরাতকে ১৮১ রানের টার্গেট দিল KKR

ওয়েব ডেস্ক : চলতি আইপিএল (IPL) মরশুমে এখনও একটিও ম্যাচ জেতেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার প্রথম...

More Articles Like This