23 C
New York

বৈশাখী অমাবস্যায় ভাগ্য খুলছে কার? উন্নতির দৌড়ে এগিয়ে এই ৫ রাশি

Must Read

ওয়েব ডেস্ক: বৈশাখী অমাবস্যার বিশেষ তিথি। পঞ্জিকা বলছে, বিকেল ৫টা ২১ মিনিট পর্যন্ত অমাবস্যা, তারপর শুরু প্রতিপদ। চাঁদের মেষ রাশিতে গোচর, সঙ্গে বৈধৃতি ও বিষকুম্ভ যোগ, সব মিলিয়ে দিনের গুরুত্ব আলাদা। জ্যোতিষ (Astrology) মতে, মা লক্ষ্মীর কৃপায় আজ কিছু রাশির জীবনে উন্নতির জোয়ার আসতে পারে, আবার কিছু রাশিকে থাকতে হবে সতর্ক (Horoscope Today)।

আজ সবচেয়ে শুভ সময় কাটতে পারে কর্কট, বৃশ্চিক, ধনু, কুম্ভ ও মীন রাশির জাতকদের। কর্কট রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য আসতে পারে, আর্থিক দিকও মজবুত হবে। বৃশ্চিক রাশির জাতকরা নিজেদের দক্ষতায় বড় সাফল্য পেতে পারেন, ধনলাভের যোগ প্রবল। ধনু রাশির জন্যও দিনটি শুভ অর্থ সঞ্চয়, কর্মক্ষেত্রে প্রশংসা এবং সম্পর্কের উন্নতি, সবই মিলতে পারে একসঙ্গে।

আরও পড়ুন: অস্থিরতায় লাগাম কর্কটের, অলসতার ধাক্কা সিংহের! আপনার ভাগ্যে আজ কি?

কুম্ভ রাশির জাতকদের সৃজনশীলতা বাড়বে, কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করে প্রশংসা কুড়োতে পারেন। অন্যদিকে, মীন রাশির জন্য দিনটি ইতিবাচক লক্ষ্যের দিকে এগোনোর সুযোগ, আর্থিক স্থিতি ও কাজের স্বীকৃতি মিলবে।

তবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের আজ একটু সাবধানে চলা দরকার। অতিরিক্ত চাপ, ভুল সিদ্ধান্ত বা নেতিবাচক চিন্তা সমস্যা বাড়াতে পারে। তুলা ও কন্যা রাশির ক্ষেত্রেও দুশ্চিন্তা, খরচ ও মানসিক চাপের ইঙ্গিত রয়েছে।

সব মিলিয়ে, আজকের দিনে সাফল্যের চাবিকাঠি একটাই ধৈর্য, পরিকল্পনা ও ইতিবাচক মনোভাব। শুভ যোগ থাকলেও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিলেই মিলবে প্রকৃত ফল।

Latest News

হরমুজ প্রণালী খুলে দিল ইরান, ধন্যবাদ দিলেন ট্রাম্প, হঠাৎ কী কারণে? দেখুন বিগ আপডেট

ওয়েব ডেস্ক : সংঘর্ষবিরতি চলাকালীন খোলা থাকবে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এমনটাই জানালেন ইরানের (Iran) বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস...

More Articles Like This