23 C
New York

বিশ্বমঞ্চে বড় স্বীকৃতি পেলেন জয় শাহ

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বমঞ্চে বড় সাফল্য জয় শাহ’র (Jay Shah)। ‘ইয়ং গ্লোবাল লিডার্স’-এর (Young Global Leaders) তালিকায় নাম উঠে এল আইসিসি’র (ICC) প্রধানের। ক্রিকেটের উন্নতি ও বৈশ্বিক করার জন্য তাঁকে এক স্বীকৃতি দিয়েছে বিশ্ব ইকোনমিক ফোরাম (World Economic Forum)। মূলত, ৪০ বছরের কম বয়সী যাঁরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে, তাঁদের জন্যই এমন তালিকা তৈরি করা হয়েছে।

২০২৪ সালে আইসিসি’র চেয়ারম্যান হয়েছিলেন জয় শাহ (Jay Shah)। এর পর ক্রিকেটের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। তার জন্যই তাঁকে এমন স্বকৃতী দেওয়া হল। বলে রাখা দরকার, জয় শাহ’র আমলেই ২০টি দল নিয়ে হয়েছে টি২০ বিশ্বকাপ। এই প্রথম মহিলাদের টি২০ বিশ্বকাপ হতে চলেছে ২০টি দল নিয়ে।

আরও খবর : বাদ গ্রিন, অ্যালেন সহ একঝাঁক তারকা! এবার নতুনদের নিয়ে দল গড়বে KKR? দেখুন বিগ আপডেট

জয় শাহ যখন ভোরতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব ছিলেন। তখন মহিলাদের ক্রিকেটে উন্নতি দেখা গিয়েছিল। এর জন্য একাধিক পদক্ষেপও নিয়েছিলেন তিনি। প্রথমে বেড়েছিল মহিলাদের প্রিমিয়ার লিগের বাণিজ্যিক মূল্য। এমনকি মহিলাদের একাধিক টুর্নামেন্টের পুরস্কারের মূল্যও বাড়ানো হয়েছে।

কিন্তু, এর পরেও জয় শাহকে নিয়ে সমালোচনা থামেনি। প্রশ্ন উঠেছিল, তিনি কোনও দিন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না, ফলে কী করে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন? সেই সময় অনেকে বলেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র হওয়ার কারণে এই সুবিধা পেয়েছিলেন তিনি। কিন্তু, এসবকে পিছনে ফেলে জয় শাহকে বড় স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম।

দেখুন অন্য খবর :

Latest News

হরমুজ প্রণালী খুলে দিল ইরান, ধন্যবাদ দিলেন ট্রাম্প, হঠাৎ কী কারণে? দেখুন বিগ আপডেট

ওয়েব ডেস্ক : সংঘর্ষবিরতি চলাকালীন খোলা থাকবে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এমনটাই জানালেন ইরানের (Iran) বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস...

More Articles Like This