41 C
Kolkata

মমতার প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা, ভোটের মুখে চাঞ্চল্য

Must Read

কলকাতা: ভোটের আবহে ফের সক্রিয় আয়কর দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়নের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের (Miraj Shah) বাড়িতে তল্লাশি চালাল আইটি আধিকারিকরা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে মিরাজ শাহের বাড়িতে পৌঁছন আয়কর বিভাগের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। বাড়ির ভেতরে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ত্রিপুরায় ধাক্কা বিজেপির, এডিসিতে ঝড় তিপ্রা মোথার! শূন্যে বাম-কংগ্রেস

উল্লেখ্য, সাম্প্রতিক মনোনয়ন পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকদের মধ্যে অন্যতম ছিলেন মিরাজ শাহ। ফলে ভোটের মুখে তাঁর বাড়িতে এই তল্লাশি ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক জল্পনা বাড়ছে। শাসকদলের একাংশ ইতিমধ্যেই এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে। যদিও আয়কর দফতরের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Latest News

মর্মান্তিক ঘটনা দিল্লিতে! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে (Delhi) মর্মান্তিক ঘটনা (Tragic Incident)। বুধবার সকালে এক হোটেলে (Hotel) লাগল আগুন। সেখানকার বেসমেন্টে...

More Articles Like This