38.6 C
Kolkata

উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কাটতে অস্বীকার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর, ভিডিও ভাইরাল

Must Read

ওয়েব ডেস্ক: ফিতে কাটতে ডাকা হয়েছিল, কিন্তু ফিতে কাটতে গিয়ে বেঁকে বসলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীনগরে একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। অনুষ্ঠানের উদ্বোধন করলেও সেখানে ফিতে কাটতে অস্বীকার করেন তিনি। সাফ জানিয়ে দেন, ওই ফিতে কাটতে পারবেন না। জাতীয় পতাকার মতো দেখতে তেরঙ্গা ফিতের উপর কাঁচি চালাতে পারবেন না বলে জানিয়ে দিলেন। (Omar Abdullah) ওই ফিতে খুলে দেওয়ার কথাও বলেন তিনি।

শ্রীনগরের কাশ্মীর হাটে ‘Know Your Artisans’ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ফিতে কাটতে সোজা এগিয়ে আসেন ওমর। কিন্তু ফিতে দেখে কার্যত থমকে দাঁড়ান তিনি।তিনি দেখেন, যে ফিতে কাটতে বলা হয়েছে তা জাতীয় পতাকা (National Flag)-র আদলে। ওই ‘তিরঙ্গা’ (Indian tricolour) কাটতে সরাসরি অস্বীকার করেন তিনি। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা কাটতে পারব না’। সেই সঙ্গেই ওই ফিতের দু’দিক খুলে তা সম্মানের সঙ্গে রাখার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝে মোদিকে ফোন ম্যাক্রোঁ’র, কী কথা হল?

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী (Jammu and Kashmir Chief Minister)-র এই আচরণের প্রশংসা করছেন সকলেই। তাঁর প্রশংসা করছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে কংগ্রেস এবং বিজেপির নেতারা। একই সঙ্গেই ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছে বিজেপি।

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This