কোটি কোটি টাকার প্রতারণা করেছেন মেসি? দায়ের হল মামলা

Must Read

ওয়েব ডেস্ক : জুনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। এটাই শেষ বিশ্বকাপ হতে পারে কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি’র (Lionel Messi)। তাঁর শেষ বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিন্তু তাঁর আগে মেসির বিরুদ্ধে ৭ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ উঠল। ইতিমধ্যে এলএম১০-এর বিরুদ্ধে মায়ামির এক ইভেন্ট প্রোমোটার ‘ভিড মিউজিক গ্রুপ’ (Vid Music Group) মামলা করেছে বলে খবর।

অভিযোগ করা হয়েছে, টাকা নিয়েছিলেন আর্জেন্তাইন তারকা। কিন্তু তার পরেও মরশুমে নির্ধারিত ম্যাচ খেলেননি তিনি। আরও জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী, মেসিকে দু’টি প্রীতি ম্যাচ খেলতে হত। দুই ম্যাচ হওয়ার কথা ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিরুদ্ধে। প্রতি ম্যাচে ৩০ মিনিট করে মাঠে থাকতে হত আর্জেন্তাইন তারকাকে। এই ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া স্বত্ব ছিল ‘ভিড মিউজিক গ্রুপ’-এর কাছে। এই ম্যাচের মাধ্যমে অনেক টাকা আয়ের সম্ভাবনা ছিল। কিন্তু একটি ম্যাচ খেলেননি মেসি (Lionel Messi)।

আরও খবর : এবার রাহানেকে ছাঁটবে KKR? কে হতে পারেন দলের অধিনায়ক? বদলাবে টিম কম্বিনেশন? দেখুন বড় আপডেট

গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ম্যাচ খেলার কথা ছিল মেসির (Lionel Messi)। কিন্তু সেই ম্যাচ খেলেননি তিনি। কিন্তু তার পরের দিনই ইন্টার মায়ামির হয়ে দু’টি গোল করেছিলেন মেসি। এর পর ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিরুদ্ধে ওই প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচ হয়েছিল ফ্লোরিডায়। কিন্তু ওই ম্যাচে তেমন দর্শক হয়নি।

যা নিয়ে ভিড মিউজিক গ্রুপ অভিযোগ করেছে, মেসি এক ম্যাচ খেলেননি। আর এক ম্যাচ খেললেও তাতে প্রত্যাশিত দর্শক হয়নি। যার কারণে তাঁদের বিপুল টাকার ক্ষতি হয়েছে। এর জন্য মেসির কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে? সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে মেসির তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This