8.2 C
New York

এবার রাহানেকে ছাঁটবে KKR? কে হতে পারেন দলের অধিনায়ক? বদলাবে টিম কম্বিনেশন? দেখুন বড় আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) ইতিহাসে এর থেকে খারাপ সূচনা এর আগে করেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হার, একটি ম্যাচ পরিত্যক্ত, এখনও অবধি এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে নাইটরা। দল জিতছে না, আর সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়েছে অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্ব এবং ব্যাটিং দুটোই। এই অবস্থায় সমর্থকদের অনেকেই তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলছেন। কিন্তু নাইট টিম ম্যানেজমেন্ট কি আদৌ এরকম কিছু ভাবছে? ভাবলে রাহানের জায়গায় নাইট সেনাপতি হিসেবে কাকে ভাবা হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক।

চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রানে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে রাহানের মন্তব্য আরও বিভ্রান্তি বাড়িয়েছে। দল টানা হারলেও তিনি দাবি করেন, দল নাকি ভালো খেলছে এবং সঠিক কম্বিনেশনে নামছে। যদিও একই সঙ্গে তিনি স্বীকার করেন, ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে দলকে—বিশেষ করে পাওয়ার প্লে-তে রান তোলার ঘাটতি এবং কোনও ব্যাটারের শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ না করতে পারা। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রাহানে। শোনা যাচ্ছে, টিম সেইফার্টকে সুযোগ দিয়ে ফিন অ্যালেনকে বসানো হতে পারে। তবে প্রশ্ন উঠছে—এতে কি সত্যিই বদলাবে দলের চেহারা?

আরও পড়ুন: KKR-এর প্লে-অফের স্বপ্ন কি একেবারেই শেষ? কী সমীকরণের সামনে দাঁড়িয়ে রাহানেরা? দেখুন একনজরে

সমস্যার মূল যেন আরও গভীরে। অধিনায়ক রাহানের নিজস্ব ব্যাটিং স্টাইলই এখন বড় আলোচনার বিষয়। টেস্ট ক্রিকেটে সফল হলেও আধুনিক টি-২০ ক্রিকেটে দ্রুতগতির সঙ্গে তাঁর খেলার ধরন খাপ খাচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ওপেন বা তিন নম্বর ছাড়া অন্য কোনও পজিশনে তিনি স্বচ্ছন্দ নন, ফলে বাকিদের ব্যাটিং অর্ডার বারবার বদলাতে হচ্ছে—যা দলের স্থিরতা নষ্ট করছে। অন্যদিকে, ২৫ কোটির তারকা ক্যামেরন গ্রিনের ব্যর্থতাও বড় ধাক্কা। ভুল ব্যাটিং পজিশনে নামানোয় তাঁর আত্মবিশ্বাস তলানিতে। পাশাপাশি, দলের ভেতরে বিকল্প নেতৃত্ব নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। সহ-অধিনায়ক রিঙ্কু সিং (Rinku Singh) নিজেও খারাপ ফর্মে। এদিকে রভম্যান পাওয়েলের (Rovman Powell) আন্তর্জাতিক অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও দলে তাঁর জায়গা অনিয়মিত। ফলে নেতৃত্ব বদলের রাস্তা সহজ নয়।

এদিকে সমর্থকদের ক্ষোভ চরমে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই রাহানে এবং কেকেআর সিইও ভেমকি মাইসোরের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। পরিবর্তনের দাবি উঠছে জোরালোভাবে। সব মিলিয়ে, নাইটদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই সংকট থেকে দলকে টেনে তুলবেন কে? শুধুই কি একাদশ বদলে সমাধান মিলবে, নাকি দরকার আরও বড়সড় কৌশলগত পরিবর্তন? আগামী ম্যাচই হয়তো সেই উত্তর দেবে।

দেখুন আরও খবর:

Latest News

‘রাজ্যে ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি, শাসকদলকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

 ওয়েবডেস্ক- পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনায় (Kalna)  বিজয় সংকল্প সভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Assam Chief Minister...

More Articles Like This